শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১০ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বর্ণবাদের অভিযোগে উয়েফার তদন্ত শুরু, প্রমা‌ণিত হ‌লে অ‌ভিযুক্ত ১০ ম‌্যাচ ব‌হিস্কার

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়রকে লক্ষ্য করে বর্ণবাদী মন্তব্যের অভিযোগের তদন্ত শুরু করার ঘোষণা দিয়েছে উয়েফা। ঘটনার তদন্তে একজন নীতি ও শৃঙ্খলা পরিদর্শক নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থা।

চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের প্রথম লেগে মঙ্গলবার বেনফিকার মাঠে রিয়াল মাদ্রিদের ১-০ গোলে জয়ের ম্যাচের ঘটনা এটি। দ্বিতীয়ার্ধের শুরুতে ভিনিসিউস গোলটি করার একটু পরই ঘটনার সূত্রপাত। ------‌বি‌ডি‌নিউজ

রেফারির কাছে ছুটে গিয়ে বর্ণবাদী আচরণের শিকার হওয়ার অভিযোগ করেন ভিনিসিউস। খেলা বন্ধ করে দেন রেফারি। মাঠ ছেড়ে যান রিয়ালের খেলোয়াড়রা। খেলা বন্ধ থাকে ১১ মিনিট।

ভিনিসিউস ও তার সতীর্থদের অভিযোগ বেনফিকার আর্জেন্টাইন উইঙ্গার জানলুকা প্রেস্তিয়ান্নির বিরুদ্ধে। ঘটনার সময়ের টিভি ফুটেজে দেখা যায়, মুখ দিয়ে জার্সি ঢেকে কিছু একটা বলছেন প্রেস্তিয়ান্নি। সেই কথা শুনেই তেতে ওঠেন ভিনিসিউস ও আশেপাশে থাকা তার সতীর্থরা।

ম্যাচের পর কিলিয়ান এমবাপের অভিযোগ করেন, জার্সিতে মুখ ঢেকে ভিনিসিউসকে পাঁচবার বানর বলেছেন প্রেস্তিয়ান্নি।

বছরের পর বছর ধরে স্পেনের বিভিন্ন মাঠে অনেকবার বর্ণবাদের শিকার হওয়া ভিনিসিউস সামাজিক মাধ্যমে বিবৃতি প্রকাশ করে লেখেন, “বর্ণবাদীরা সর্বোপরি কাপুরুষ।

অভিযোগ প্রমাণিত হলে ইউরোপিয়ান প্রতিযোগিতা থেকে অন্তত ১০ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন প্রেস্তিয়ান্নি।

এই ঘটনায় প্রেস্তিয়ান্নির পাশে দাঁড়িয়েছে তার ক্লাব বেনফিকা। পর্তুগিজ ক্লাবটি বুধবার সামাজিক মাধ্যমে লিখেছে, একসঙ্গে তোমার পাশে।

লিসবনের ক্লাবটি পরে ঘটনার একটি ভিডিও পোস্ট করে বলেছে, রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা প্রেস্তিয়ান্নির থেকে বেশ দূরে ছিল, এতেই প্রমাণ হয় তার কথা প্রতিপক্ষের শোনার কথা নয়।

প্রেস্তিয়ান্নিও ম্যাচের পর সামাজিক মাধ্যমে দাবি করেন, তার কথা ভুল শুনেছেন ভিনিসিউস। উল্টো তিনি অভিযোগ করেন রিয়ালের ফুটবলারদের বিরুদ্ধে।

আমি পরিষ্কার করে দিতে চাই যে, ভিনি জুনিয়রকে কখনোই আমি বর্ণবাদী অপমানসূচক কিছু বলিনি, দুঃখজনকভাবে সে যা শুনেছে, তা ভুল বুঝেছে।

আমি কখনোই কোনো বর্ণবাদী আচরণ করিনি এবং খারাপ লাগছে যে, রিয়াল মাদ্রিদের ফুটবলারদের কাছ থেকে হুমকি পেয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়