শিরোনাম
◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি 

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১১ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোনাল্ডোর নামে বা‌জে কথা ছড়াতে প্রচুর টাকার প্রস্তাব! বিস্ফোরক মন্তব্য প্রাক্তন প্রেমিকার

স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যেমন ফুটবল মাঠে দাপিয়ে বেড়ান তেমনি রমণী হৃদয়েও তাঁর অবাধ বিচরণ। তিনি বারবার প্রেমে পড়েন। বারবার তাঁর প্রেমে পড়েন তরুণীরা। ফলে তাঁর প্রাক্তনের সংখ্যা নেহাত কম নয়। সেই প্রাক্তনদেরই একজন এবার রীতিমতো বিস্ফোরণ ঘটালেন। রোনাল্ডোর প্রাক্তন প্রেমিকা জেম্মা অ্যাটকিনসনের দাবি, বিচ্ছেদের পর রোনাল্ডোকে নিয়ে বাজে মন্তব্য করতে বিরাট টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল তাঁকে।

তবে টেকেনি তাঁদের সম্পর্ক। জেম্মা একজন অভিনেত্রী ও ফিটনেস ফ্রিক। প্রথম ২০০৭-এ জেম্মা অ্যাটকিনসনের সঙ্গে সম্পর্কে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এমনিতে সিআর সেভেনের জীবনে নারীসঙ্গের অভাব নেই। তবে জেম্মাই একমাত্র ব্রিটিশ প্রেমিকা ছিলেন। রোনাল্ডোর সঙ্গে ব্রেকআপের পর নাকি জেম্মাকে কোনও এক মহল থেকে প্রচুর টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল, ক্রিশ্চিয়ানো সম্পর্কে বাজে কথা বলতে। ---- সংবাদপ্রতি‌দিন

সম্প্রতি এক সাক্ষাৎকারে জেম্মা বলেছেন, “আমাদের যখন বিচ্ছেদ হল তখন রোনাল্ডো সম্পর্কে অনেক বাজে বাজে কথা বলতে বলা হয়েছিল আমাকে। সেটার জন্য প্রচুর টাকা দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়। কিন্তু সেই প্রস্তাব আমি নাকচ করে দিই। আসলে রোনাল্ডোর সম্পর্কে আমার খারাপ কিছু বলার নেই। অবশ্য জেম্মা একা নন, রোনাল্ডোর দীর্ঘ প্রেমিকার তালিকায় কেউই তাঁর সম্পর্কে বিশেষ খারাপ কথা বলেননি। মোটামুটি সকলেই বিচ্ছেদের পরও তাঁর সুখ্যাতিই করেন।

এই মুহুর্তে জর্জিনা রডরিগেজের সঙ্গে। তাঁদের প্রেমের সম্পর্ক প্রায় ৯ বছরের। বহুবার জর্জিনা রডরিগেজকে ‘স্ত্রী’ বলে উল্লেখ করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। 

শোনা যাচ্ছে, দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন পর্তুগিজ ফুটবল সুপারস্টার। এরজন্য ইতিমধ্যেই তিনি ঠিক করে নিয়েছেন বিয়ের ভেন্যু। রোনাল্ডোর বিয়ে হবে তাঁর জন্মভূমি মাদেইরার ফুনচালের ৫১১ বছরের প্রাচীন চার্চে। ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য সান’ জানিয়েছে, আগামী বছর ফিফা বিশ্বকাপের পর বিয়ে করবেন রোনাল্ডো-জর্জিনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়