শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৬, ০৪:২৩ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যাম্পিয়ন চীন-এর বিপক্ষে লড়েও হার, বাংলাদেশ মেয়েদের সম্মানজনক শুরু এশিয়া কাপে

নামে-ভারে ও শক্তিতে চীনের থেকে যোজন যোজন ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ। র‍্যাঙ্কিংয়ে ৯৫ ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে মাঠে অনেকটা সময় যেন সমান তালে লড়ল ঋতুপর্ণা চাকমা, আফাঈদা খন্দকাররা। বর্তমান চ্যাম্পিয়ন চীনকে বেশিরভাগ সময় হতাশ করে অল্প ব্যবধানে হেরেছে পিটার বাটলারের শিষ্যরা।

মঙ্গলবার সিডনিতে এশিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। প্রথমার্ধের শেষ দিকে দুই গোল হজম করলেও বাকি সময়টায় ভালোভাবেই ম্যাচে ছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এমনকি ঋতুপর্ণা চাকমা তৈরি করেছিলেন এক দারুণ গোলের সুযোগ।

ঐতিহাসিক ম্যাচে হার দিয়ে আসর শুরু করলেও নয়বারের এশিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে চোয়ালবদ্ধ দৃঢ়তা দেখিয়ে সমীহ আদায় করেছে বাংলাদেশের মেয়েরা।


১১ মিনিটে দারুণ দক্ষতায় বাংলাদেশকে বাঁচান মিলি আক্তার। ১৪ মিনিটে ঋতুপর্ণা দেখান অসাধারণ ঝলক। অনেক দূর থেকে দুর্দান্ত শট নেন তিনি, যা অসম্ভব ক্ষীপ্রতায় প্রতিহত করেন চীনের গোলরক্ষক। ১৯ মিনিটে বাংলাদেশের গোলবারে আরেকবার ঢুকেও সফল হয়নি চীন। মিলিকে কাটিয়েও বল জালে জড়াতে পারেননি চীনের ফরোয়ার্ড।


পরের মিনিটে আরেকটি দারুণ সেইভ করেন মিলি। ২৪ মিনিটে ওয়াং শুয়াং বল জালে জড়ালেও অফসাইডের কারণে ভিএআরে তা বাতিল হয়ে যায়। তবে বেশিক্ষণ থামানো যায়নি ওয়াং শুয়াংকে। ৪৪ মিনিটে দূরপাল্লার শটে প্রথম গোল করেন তিনি। এক মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন যাং রুই।

দুই গোলের লিড নিয়ে বিরতি থেকে ফিরেও বাংলাদেশের রক্ষণে গিয়ে খেই হারাতে থাকে চীন। গোলবারের নিচে মিলি একাধিকবার বাঁচান বাংলাদেশকে। রক্ষণে নবিরন, আফাঈদারা খেলেন উজাড় করে। চীনের একাধিক শট লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তাদের ব্যবধান বাড়ানো কঠিন হয়ে যায়।

রক্ষণ জমাট রেখে শেষ দিকেও চীনকে বারবার প্রতিহত করে বাংলাদেশ। প্রতি-আক্রমণে গিয়ে তাদের রক্ষণভাগেও একাধিকবার রোমাঞ্চ ছড়ায় লাল-সবুজের প্রতিনিধিরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়