শিরোনাম
◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৬, ০৯:৩৪ সকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খামিনির মৃত্যুতে খুশি ইরানের মহিলা ফুটবলাররা?‌ খেলার মা‌ঠে গাই‌লেন না জাতীয় সঙ্গীত

স্পোর্টস ডেস্ক : ইরা‌নের স‌র্বোচ্চ নেতা খামেনেইয়ের মৃত্যুতে খুশি ইরানের মহিলা ফুটবল দল?‌ প্রশ্ন উঠছে, ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হওয়ার পর কি হাঁপ ছেড়ে বেঁচেছেন সে দেশের মহিলা ফুটবলাররা? এএফসি এশিয়ান কাপের ম্যাচে জাতীয় সঙ্গীত গাইলেন না কেউ। মনে করা হচ্ছে, খামেনেইয়ের মৃত্যুতে খুশি হয়ে মহিলা ফুটবলারেরা এরকম করেছেন। ইরান সরকারের বিরুদ্ধে বিদ্রোহের পথেই যেতে পারেন তাঁরা।

এই ঘটনা, এশিয়ান কাপে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ইরান ৩–০ গোলে হারল ঠিকই, কিন্তু চর্চায় ম্যাচ শুরুর আগের মুহূর্ত। জাতীয় সঙ্গীতের সময় চুপ রইলেন মহিলা ফুটবলাররা। মনে করা হচ্ছে, ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুতে ‘খুশি’ হয়েই পুরনো জাতীয় সঙ্গীত ‘বয়কট’ করেছেন মহিলা ফুটবলাররা।

ঘটনা, দেশ ছাড়ার আগে ইরানের মহিলা ফুটবলারদের নির্দেশ দেওয়া হয়েছিল, জাতীয় সঙ্গীত গাইতে হবে। কিন্তু মাঠে তা দেখা গেল না। এমনকি, গ্যালারিতেও ইরানের ৪৭ বছর আগের পুরনো জাতীয় পতাকা উড়তে দেখা গেল। এখনকার পতাকাও বর্জন করল মহিলা দল। তবে কি ইজরায়েল ও আমেরিকার পাশাপাশি ঘরের বিদ্রোহের মুখেও এবার পড়তে হবে ইরানকে!

কয়েক মাস আগে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে দেখা গিয়েছিল, জাতীয় সঙ্গীত গাওয়ার পাশাপাশি দেশের জাতীয় পতাকাকে স‌্যালুট করছেন মহিলা ফুটবলাররা। কয়েক মাস পরেই ছবিটা বদলে গেল। 

প্রসঙ্গত, খামেনেইয়ের শাসনকালে ইরানে নারী স্বাধীনতা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। হিজাব বিরোধী আন্দোলনে নেমে নীতি পুলিশের হাতে মহিলা প্রতিবাদীর খুন হওয়ার ঘটনাও ঘটেছে।

ক্রীড়া সাংবাদিক ট্রেসি হোমস এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‌ইরানের কোনও ফুটবলার, এমনকি কোচও জাতীয় সঙ্গীত গাইলেন না। ইরান ছাড়ার আগে তাঁদের নির্দেশ দেওয়া হয়েছিল জাতীয় সঙ্গীত গাইতেই হবে। নইলে দেশের অসম্মান হবে। কিন্তু তার পরেও গাইলেন না তাঁরা।’‌ ট্রেসি আরও লিখেছেন, ‘‌দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখান থেকে শক্তি পাচ্ছে মহিলারা। এমনকি, গ্যালারিতে ইরানের বেশ কিছু সমর্থককে দেখা গিয়েছে ইসলামিক বিপ্লবের পূর্ববর্তী পতাকা ওড়াতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়