শিরোনাম
◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে? ◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২৬, ১০:১১ দুপুর
আপডেট : ১১ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তান ‌সি‌রিজ নয়, নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে খেলার কথা ভাব‌ছেন সাকিব

স্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে বেশ আলোচনায় সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার প্রসঙ্গ। সাকিব নিজেও বেশ কয়েকবার জানিয়েছেন লাল-সবুজের জার্সিতে খেলার ইচ্ছার কথা। ধারণা করা হচ্ছিল, পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে ফিরতে পারেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক আসিফ আকবর জানালেন, পাকিস্তান সিরিজ নয়, সব কিছু বিবেচনায় নিউজিল্যান্ড ট্যুরকে বেশি প্রাধান্য দিচ্ছেন। সেই সাথে সাকিব ফিটনেস নিয়েও কাজ করছেন। খুব দ্রুত সাকিব আসবে বলেও মন্তব্য করেছেন আসিফ। ---‌ডেই‌লি ক্রিকেট

 আসিফ বলেছেন, আসবে ইনশাআল্লাহ্ দ্রুতই। তবে সে ফিটনেস আর সিলেকশন রাউন্ড শেষে নিউজিল‍্যান্ড ট‍্যুর টাকেই বেশী প্রাধান‍্য দিচ্ছে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৯ মার্চ বাংলাদেশে আসবে পাকিস্তান। ১১, ১৩ ও ১৫ মার্চ মিরপুর শের-ই-বাংলায় হবে সিরিজের ম্যাচগুলো। গতকাল এই সিরিজকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টাইগারদের বিপক্ষে একঝাঁক নতুন মুখ নিয়ে আসছে পাকিস্তান।

এদিকে ধারণা করা হচ্ছে, আজ পাকিস্তান সিরিজের দল ঘোষণা করতে পারে বিসিবি। ওয়ানডে দলে চমক দিতে পারে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়