শিরোনাম
◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে? ◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬, ০৯:১৩ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার অলিম্পিক সোনা জিত‌তে চান ভার‌তের অ‌ধিনায়ক সূর্যকুমার 

স্পোর্টস ডেস্ক : ভারতকে তৃতীয় টি–টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জেতানোর পর, এখন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হতে যাওয়া ২০২৮ সালের অলিম্পিকের স্বর্ণপদক জয়ের লক্ষ্য স্থির করেছেন অধিনায়ক সূর্যকুমার যাদব।

সূর্যকুমার বলেন, গত এক মাসের যাত্রাটা অসাধারণ ছিল। শুরুটা আমরা যেমন চেয়েছিলাম তেমন হয়নি, কিন্তু খেলাধুলায় এমনটা হয়ই। পুরো যাত্রাটা খুব বিশেষ ছিল এবং দল হিসেবে আমরা যা অর্জন করেছি, তা সবার সামনে — এই ট্রফি। এতে আমি খুব খুশি। পরের লক্ষ্য অলিম্পিকের সোনা।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ক্রিকেটকে আবার অলিম্পিকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়ার পর, ২০২৮ সালে পুরুষ ও নারী বিভাগে ছয়টি করে দল পদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। ১৯০০ সালের প্যারিস অলিম্পিকের পর এই প্রথমবার ক্রিকেট অলিম্পিকে ফিরছে।

বর্তমান আইসিসি টি–টোয়েন্টি র‌্যাঙ্কিং অনুযায়ী পুরুষ ও নারী উভয় বিভাগেই এশিয়া থেকে ভারতের যোগ্যতা অর্জনের সম্ভাবনা রয়েছে। সব ম্যাচ হবে লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের পোমোনা শহরের ফেয়ারগ্রাউন্ডস স্টেডিয়ামে, যা এই আসরের জন্য বিশেষভাবে তৈরি অস্থায়ী ভেন্যু।

বর্তমানে পুরুষদের চ্যাম্পিয়ন্স ট্রফি ও টি–টোয়েন্টি বিশ্বকাপ—দুই শিরোপারই চ্যাম্পিয়ন ভারত। সূর্যকুমার মনে করেন, ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মার অধীনে জয়ের পর থেকেই দলের মোড় ঘুরে যায়।

২০২৪ সালের পর সবকিছু বদলে গেছে। আমরা ভিন্ন ধরনের ক্রিকেট খেলতে শুরু করেছি এবং সেখান থেকেই বুঝেছি এই দলকে কীভাবে এগোতে হবে। তারপর থেকে যাত্রাটা অসাধারণ।
২০২৫ সালে আমরা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি, ভিন্ন ধরনের ক্রিকেট খেলেছি আর ২০২৬ সালে ঘরের মাঠে বিশেষ কিছু করতে চেয়েছিলাম। এখন আমরা চাই ২০২৭, ২০২৮, ২০২৯ — প্রতিটি বছরই এভাবে এগিয়ে যেতে এবং কখনো থেমে না যেতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়