শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬, ০৫:১৩ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রানার আগুনে বোলিং, পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সফরকারী পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। অতিথিদের দেয়া ১১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুই শতাধিক বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে মেহেদী হাসান মিরাজের দল।

বুধবার (১১ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা।

গত এক বছরে মাত্র একটা ওয়ানডে খেলা রানা মাঠে নেমেই রীতিমতো আগুন ঝড়িয়েছেন। আগে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৪১ রানের ওপেনিং জুটি গড়েন দুই ওপেনার শাহিবজাদা ফারহান ও মাজ সাদাকাত।

শাহিবজাদাকে আউট করে জুটি ভাঙেন রানা, এরপর একে একে আউট করেন সাদাকাত, শামিল, রিজওয়ান ও সালমান আলী আঘাকে। ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো শিকার করেন ফাইফার।

এক পর্যায়ে বিনা উইকেটে ৪১ থেকে মুহুর্তেই ৬ উইকেটে ৭০ রানের দলে পরিণত হয় পাকিস্তান। দলীয় ৮২ রানেই ৯ম উইকেট হারায় সফররতরা। শেষমেশ ১১৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান। সর্বোচ্চ ৩৭ রান করেন ফাহিম আশরাফ। রানার পাঁচ উইকেটের সঙ্গে তিন উইকেট নেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। একটি করে উইকেট পান তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই পাকিস্তানের বোলারদের উপর চড়ে বসেন টাইগার ব্যাটাররা। ৪ রান করে সাইফ হাসান আউট হলেও তিনে নামা নাজমুল হোসেন শান্তকে নিয়ে টি-২০ মেজাজে ব্যাট চালাতে থাকেন তানজিদ হাসান তামিম। ৩২ বলে ফিফটি পূর্ণ করেন তামিম। ৩৩ বলে ২৭ রান করে শান্ত আউট হলেও অন্যপ্রান্তে অবিচল থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন তামিম।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়