শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৬, ০৬:৪৯ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাফিনিয়ার হ্যাটট্রিক, সেভিয়াকে সহ‌জেই হারা‌লো বা‌র্সেলোনা

স্পোর্টস ডেস্ক : ম্যাচের শুরুতে দুটি পেনাল্টি থেকে গোলের পর দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক পূর্ণ করলেন রাফিনিয়া। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের নৈপুণ্যে সেভিয়াকে উড়িয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে রইল বার্সেলোনা।

রোববার লা লিগায় কাম্প নউয়ে সেভিয়াকে ৫-২ গোলে হারায় হানসি ফ্লিকের দল। কাতালান ক্লাবটির হয়ে বাকি দুটি গোল করেন দানি ওলমো ও জোয়াও কানসেলো। -- অলআউট স্পোর্টস

গত অক্টোবরে সেভিয়ার মাঠে প্রথম লেগে ৪-১ গোলে বিধ্বস্ত হয়ে চলতি লিগে প্রথম হারের স্বাদ পেয়েছিল বার্সেলোনা। নিজেদের মাঠে দারুণ জয়ে ২৮ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে তারা। ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। গত শনিবার ঘরের মাঠে এলচেকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছিল তারা।

পেনাল্টি থেকে ম্যাচের নবম মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন রাফিনিয়া। ২১তম মিনিটে আরেকটি পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন এই ফরোয়ার্ড। ৩৯তম মিনিটে দলের তৃতীয় গোলটি করেন ওলমো। প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে এক গোল শোধ করে সেভিয়া।

বিরতির পর ষষ্ঠ মিনিটে তৃতীয় গোলটি করেন রাফিনিয়া। এবারের লিগে এটি তার প্রথম হ্যাটট্রিক, গোল সংখ্যা ১১টি। আর সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে তার গোল সংখ্যা ১৭টি।

ম্যাচের এক ঘণ্টার মাথায় বার্সেলোনার শেষ গোলটি করেন কানসেলো। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আরেকটি গোল করতে পারে সেভিয়া।

চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর ফিরতি লেগে ঘরের মাঠে আগামী বুধবার নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে বার্সেলোনা। প্রথম লেগ ১-১ সমতায় শেষ হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়