শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৬, ০৭:১৩ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

কপাল মন্দ সে‌নেগা‌লের, জিতেও শিরোপা পে‌লো না, মরক্কো আফ্রিকা কাপ চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক :আফ্রিকার ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) আফ্রিকান কাপ অব নেশনসের ফাইনাল ঘিরে নাটকীয় ঘটনার পর বড় সিদ্ধান্ত নিয়েছে আফ্রিকার ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ)। 

মঙ্গলবার তারা জানায়, জানুয়ারিতে জেতা শিরোপা থেকে বঞ্চিত করা হয়েছে সেনেগালকে, আর আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে মরক্কোকে।

ফাইনাল ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছিল সেনেগাল। তবে ম্যাচের শেষ দিকে রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন সেনেগালের ফুটবলাররা। তারা সাময়িকভাবে মাঠ ছেড়ে বেরিয়ে যান, ফলে প্রায় ২০ মিনিট খেলা বন্ধ থাকে।

সিএএফ তাদের সিদ্ধান্তে জানায়, 'সেনেগাল জাতীয় দল ম্যাচটি পরিত্যাগ করেছে বলে গণ্য হবে।' ফলে ১-০ ব্যবধানে জেতা ম্যাচটি এখন অফিসিয়ালি ৩-০ গোলে মরক্কোর জয় হিসেবে রেকর্ড করা হয়েছে।

মরক্কোর ফুটবল ফেডারেশন এফআরএমএফ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের এই পদক্ষেপ কোনোভাবেই মাঠের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলার জন্য নয়, বরং শুধুমাত্র প্রতিযোগিতার নিয়ম প্রয়োগের দাবি ছিল।

ম্যাচের শেষ মুহূর্তে গোলশূন্য অবস্থায় মরক্কোকে একটি পেনাল্টি দেওয়া হয়, যা ঘিরেই মূল বিতর্কের সূত্রপাত। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে সেনেগালের খেলোয়াড়রা মাঠ ছেড়ে বেরিয়ে যান। একই সময়ে কিছু সমর্থক মাঠে ঢোকার চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

প্রায় ২০ মিনিট পর খেলা পুনরায় শুরু হলে মরক্কোর ব্রাহিম দিয়াজ পেনাল্টি মিস করেন। পরে অতিরিক্ত সময়ে পাপে গেইয়ে গোল করে সেনেগালকে জয় এনে দেন। কিন্তু ম্যাচ-পরবর্তী এই বিশৃঙ্খলা ও নিয়মভঙ্গের অভিযোগই শেষ পর্যন্ত শিরোপা কেড়ে নিল সেনেগালের কাছ থেকে, আর কাগজে-কলমে নতুন চ্যাম্পিয়ন হয়ে গেল মরক্কো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়