শিরোনাম
◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে? ◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৬, ০৯:৫৪ সকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজী আশরাফ লিপু বললেন, কাজ করার সময় ভুল যে করিনি, তা তো নয়

স্পোর্টস ডেস্ক : প্রধান নির্বাচকের দায়িত্ব ছেড়েছেন গাজী আশরাফ হোসেন লিপু। তবে দেশের ক্রিকেটের ইতিহাসে এমন ঘটনা ঘটেনি যে, কোনো নির্বাচক দায়িত্ব ছেড়েছেন, তাকে ঘটা করে সংবর্ধনা দেওয়া হচ্ছে। এবারই ঘটলো এমন ঘটনা। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় শেষে লিপুকে সংবর্ধনা দিয়েছে বিসিবি। 

সম্প্রতি আজকের পত্রিকা’কে সাক্ষাতকার দিয়েছেন লিপু। সেখানে কথা বলেছেন সংবর্ধনা ও নির্বাচক হিসেবে তার কাজ নিয়ে। 

সংবর্ধনা প্রসঙ্গে লিপু বলেন, ‘একটা পথ ছাড়লাম, বলতে পারেন, ইট ওয়াজ ভেরি টাচি। এবং একটা জয়ের (পাকিস্তানের বিপক্ষে) মাধ্যমে (বিদায়) হওয়ার কারণে একটা স্বস্তি ছিল আরকি। এতটুকুই বলব, এর বেশি কিছু বলতে চাই না আসলে। একটা পথ থেকে চলে গেছি, এখনই ওই সময়কাল নিয়ে কোনো আলাপ করতে চাই না। আমি যে ধরনের মানুষ, এটা নিয়ে সবাইকে খুব একটা জানানোর দরকার মনে করি না। আগে একটা পরিস্থিতি ছিল এক রকম, এখন আরেক রকম। ভালো-মন্দের মধ্য দিয়েই হয় একটা যাত্রা।

নির্বাচকের দায়িত্বটা অনেক কঠিন একটা কাজ। সমর্থকদের মনমতো স্কোয়াড না হলেই শুরু হয় সমালোচনা। ওঠে নানা ধরণের প্রশ্ন। অনেক সময় নিতে হয় কঠিন সব সিদ্ধান্ত। তবে প্রধান নির্বাচক থাকাকালীন লিপু কি নির্ঝঞ্ঝাট সময় পার করতে পেরেছেন?

লিপুর উত্তর, ‘ভুল যে করিনি, তা তো নয়। কিন্তু মনে হয়, আমাদের বিবেক যেটা বলত—হ্যাঁ, সবার শেষে চিফ সিলেক্টর হিসেবে আমার একটা কল থাকত, হয়তো সেটাই করার চেষ্টা করতাম। তার মধ্যে তো কিছু ভুলত্রুটি হয়, কোনো সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়, কোনোটা আবার ঠিক মনে হয়। আবার হয়তো কোনোটা ১১ জনের সিদ্ধান্ত আমাদের পছন্দ হয় না যে এটা ঠিক হলো না। বা স্কোয়াড এ রকম করা যেত। আমরা মনে করি, ১৫ জনের স্কোয়াড তো আমাদেরই। সবাইকে একটা বাউন্ডারি দিতে হবে খেলতে। তো ওই বাউন্ডারিটা মনে করি যে পেয়েছি। দ্যাট ইজ মাই প্রিভিলেজ।

সাবেক প্রধান এ নির্বাচক আরও বলেন, ‘সবার কথাই শুনতাম। ওদের চ্যালেঞ্জ, অধিনায়কদের চাওয়া শুনতাম, শোনার চেষ্টা করতাম। তবু অনেক ক্রিটিক্যাল টাইম গেছে। ভুলত্রুটি যে হয়নি, তা নয়। ফিরে তাকালে তো মনে হয় যে এটা না করে যদি ওটা করতাম, হয়তো খারাপ হতো না। মানে এটা থাকেই কম-বেশি।

প্রধান নির্বাচক হিসেবে ২ বছরের ক্যারিয়ারে তিন বিসিবি সভাপতি পেয়েছেন লিপু। তিন জনের সময়ে ঠিকঠাক কাজ চালিয়ে যাওয়াকে বিশাল ব্যাপার হিসেবে দেখছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়