শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৬, ০৭:৫৪ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ খেল‌বো ত‌বে যুক্তরাষ্ট্রকে বয়কট করবো: ইরানের ফুটবল প্রধান

স্পোর্টস ডেস্ক : আসন্ন ফুটবল বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর চিন্তা করছে না ইরান জাতীয় ফুটবল দল। তবে যুক্তরাষ্ট্রে না যাওয়ার সিদ্ধান্তে এখনও অনড় দেশটি। ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজ সাফ জানিয়েছে, ‘আমরা যুক্তরাষ্ট্রকে বয়কট করবো, বিশ্বকাপকে নয়। গতকাল বুধবার ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সিকে এ কথা বলেন তিনি।

তাজ বলেন, ‘জাতীয় দল তুরস্কে ক্যাম্প করছে, সেখানে দুটি প্রীতি ম্যাচও খেলব। আমরা যুক্তরাষ্ট্রকে বয়কট করবো, কিন্তু বিশ্বকাপকে নয়। 

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসছে ফুটবলের সবচেয়ে বড় আসর। বাছাইপর্ব পেরিয়ে প্রথম দিকেই বিশ্বকাপের টিকিট কাটা দলগুলোর একটি ইরান।

কিন্তু ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকেই তাদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

সূচি অনুযায়ী, গ্রুপ পর্বের তিনটি ম্যাচই ইরানের খেলার কথা যুক্তরাষ্ট্রে। দুটি লস অ্যাঞ্জেলসে, একটি সিয়াটলে। প্রতিপক্ষ নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিসর।

তবে ইরান ফুটবল ফেডারেশন ইতিমধ্যে ফিফার সঙ্গে আলোচনা শুরু করেছে এই ম্যাচগুলো মেক্সিকোয় সরিয়ে নেওয়ার জন্য।

এদিকে ইরানের বিশ্বকাপের প্রস্তুতিও থেমে নেই। তুরস্কে অনুশীলন ক্যাম্প করছে ইরান দল। সেখানে দুটি প্রীতি ম্যাচও খেলবে তারা। ২৭ মার্চ নাইজেরিয়ার বিপক্ষে এবং চার দিন পর কোস্টারিকার বিপক্ষে খেলবে আন্তালিয়ায়, চার জাতির একটি আমন্ত্রণমূলক টুর্নামেন্টে। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে প্রতিযোগিতাটি জর্ডান থেকে সরিয়ে তুরস্কে নেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়