শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৬, ১২:৫৩ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

আ‌র্থিক সীমাবদ্ধতার কারণে বাংলাদেশ সিরিজ বাতিল করলো আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক : চলতি বছর আয়ারল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু সম্ভবত সিরিজটি হচ্ছে না। গতকাল ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই) নিজেদের হোম ম্যাচের সূচি প্রকাশ করেছে, যেখানে নেই বাংলাদেশ সিরিজ। 

এ বছরের জুলাই-আগস্টে আয়াল্যান্ডে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। সিরিজে ছিল তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।বাংলাদেশের বিপক্ষে না খেললেও, ঠিকই ভারত ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে আয়ারল্যান্ড। শুধু তাই নয়, দুই দেশের বিপক্ষে ম্যাচ সংখ্যাও বাড়ানো হয়েছে। 

ক্রিকইনফোর শুক্রবা‌রের প্রতিবেদন থেকে জানা গেছে, লজিস্টিক ও আর্থিক সীমাবদ্ধতার কারণে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ বাতিল করা হয়েছে। এদিকে আয়ারল্যান্ড-আফগানিস্তান সিরিজে ম্যাচ সংখ্যা বাড়িয়ে সেটা পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ করা হয়েছে।

ঘরের মাঠে কম ম্যাচ থাকায় হতাশ আয়ারল্যান্ডের টেস্ট অধিনায়ক অ্যান্ডি বালবির্নি। হোম সিরিজের সূচি প্রকাশের পর ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘মিথ্যা বলব না। সত্যি বলতে এবারের আন্তর্জাতিক গ্রীষ্মে ঘরের মাঠে মাত্র ৮ ম্যাচ খেলব। তাতে আমি খুবই হতাশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়