শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৬, ০৮:০২ রাত
আপডেট : ১০ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরাজের সঙ্গে ছবি, পোস্ট দিলেন জাকির নায়েক

ছবির ওপরে লেখা, ইন্টারেকশন উইথ মুসলিম স্পোর্টসম্যান। নিচের দিকে পরিচয় লেখা, ‘মেহেদী হাসান মিরাজ, ক্যাপ্টেন বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম’। মেহেদী হাসান মিরাজের সঙ্গে তোলা ছবি এভাবেই নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে শেয়ার করলেন জনপ্রিয় ও আলোচিত ইসলামিক স্কলার ড. জাকির নায়েক। ছবির ক্যাপশনেইও লিখেছেন একই কথা।

আজ বিকেলের দিকে প্রথম এই ছবি পোস্ট করেছিলেন জাকির নায়েক। তবে সেখানে খেলোয়াড়ের নাম ভুল লিখেছিলেন। মেহেদী হাসান মিরাজের জায়গায় লিখেছিলেন, নাজমুল হোসেন শান্ত। কিছুক্ষণ পর দেখা যায়, ছবিটা ডিলিট করে দেয়া হয়েছে। বোঝাই গেছে যে, ভুল বুঝতে পেরে ছবিটা ডিলিট করে দেওয়া হয়েছে।

এরপর বিকেল ৫টা ২০ মিনিটের দিকে আবারও একই ক্যাপশন ও ছবি দিয়ে পোস্ট করেন ড. জাকির নায়েক। তবে এবার আর ভুল করেননি। মেহেদী হাসান মিরাজের নামই লিখেছেন তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়