শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৬, ০৬:১৮ বিকাল
আপডেট : ২৩ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সা‌র্বিয়া‌কে ৩-০ গো‌লে হারা‌লো স্পেন

স্পোর্টস ডেস্ক: ছন্দে থাকা মিকেল ওইয়ারসাবাল আবারও জ্বলে উঠলেন, ছড়ালেন জোড়া গোলের আলো। অভিষেকের উপলক্ষ রাঙালেন ভিক্তর মুনিয়োস। সার্বিয়াকে উড়িয়ে বিশ্বকাপের প্রস্তুতিপর্ব শুরু করলো স্পেন।

ভিয়ারেয়ালে শুক্রবার রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি ৩-০ গোলে জিতেছে লুইস দে লা ফুয়েন্তের দল।

প্রথমার্ধে ওইয়ারসাবালের দুই গোলের পর, দ্বিতীয়ার্ধে বদলি নেমে দলের তৃতীয় গোলটি করেন মুনিয়োস।

ঘরের মাঠে ম্যাচ জুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলে স্পেন। প্রায় ৭২ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ১৪টি শট নিয়ে আটটি লক্ষ্যে রাখতে পারে স্বাগতিকরা। সার্বিয়ার দুই শটের দুটি লক্ষ্যে ছিল।

প্রতিযোগিতামূলক ফুটবলে নিজেদের রেকর্ড টানা ৩১ ম্যাচে অপরাজিত স্পেন ষোড়শ মিনিটে এগিয়ে যায়। ফের্মিন লোপেসের পাস বক্সে পেয়ে বাঁ পায়ের জোরাল শটে দূরের পোস্ট ঠিকানা খুঁজে নেন ওইয়ারসাবাল। স্পেনের হয়ে টানা পাঁচ ম্যাচে জালের দেখা পেলেন রেয়াল সোসিয়েদাদের এই ফরোয়ার্ড।

বিরতির আগে আরেকটি চমৎকার গোলে ব্যবধান দ্বিগুণ করেন ওইয়ারসাবাল। পাউ কুবার্সির পাস বক্সের বাইরে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের আরেকটি বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন ২৮ বছর বয়সী ফুটবলার। জাতীয় দলের জার্সিতে সবশেষ ১০ ম্যাচে তার গোল হলো ১১টি, সঙ্গে অ্যাসিস্ট আছে ছয়টি।

হ্যাটট্রিকের পথে ছোটার সুযোগ খুব বেশি একটা পাননি ওইয়ারসাবাল। ৬২তম মিনিটে তাকে তুলে নেন কোচ। একই সঙ্গে উঠিয়ে নেওয়া হয় ইয়ামালকেও।

ওইয়ারসাবালের বদলি নেমেই ৭২তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন মুনিয়োস। ফেররান তরেসের ব্যাকহিল ফ্লিক বক্সে পেয়ে গোলরক্ষককে পরাস্ত করেন ২২ বছর বয়সী ফরোয়ার্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়