শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৬, ১১:০৭ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপে মেসির খেলা এখ‌নো নি‌শ্চিত নয়, বললেন আর্জেন্টিনা কোচ

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের শিরোপা ধরে রাখার অভিযানে আর্জেন্টিনার মাঠে নামার তিন মাসেরও কম সময় থাকলেও টুর্নামেন্টে লিওনেল মেসির খেলার বিষয়টি এখনও নিশ্চিত নয়। উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া এবারের আসরে দলের সবচেয়ে তারকার অংশগ্রহণের বিষয়টি তার উপরই ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় শুরু হবে বিশ্বকাপের ২৩তম আসরটি। ইতিহাসের সবচেয়ে বড় আসরে এবারই প্রথম অংশ নেবে ৪৮টি দল। আর্জেন্টিনা তাদের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে বাংলাদশে সময় ১৭ জুন সকালে, আলজেরিয়ার বিপক্ষে। ‘জে’ গ্রুপে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বাকি দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান। ---- অলআউট স্পোর্টস

মেসির নৈপুণ্যে ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২২ সালে কাতার বিশ্বকাপে নিজেদের তৃতীয় শিরোপা জেতে আর্জেন্টিনা। দুর্দান্ত পারফরম্যান্সে টুর্নামেন্ট সেরার খেতাব জেতেন মেসি। এরপর রেকর্ড অষ্টমবারের মতো ব্যালন ডি’অর জেতেন এই মহাতারকা।

৩৮ বছর পেরিয়ে গেলেও এখনও দুর্দান্ত ছন্দে থাকা মেসি ইন্টার মায়ামির হয়ে নিয়মিত গোল করছেন, করাচ্ছেন। আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ১১৫ গোলও করেছেন তিনি। কিন্তু গত বছরের শেষ দিকে একাধিক সাক্ষাৎকারে আসন্ন বিশ্বকাপে খেলার প্রসঙ্গে সরাসরি কিছুই বলেননি আর্জেন্টাইন অধিনায়ক। টুর্নামেন্ট চলাকালে তিনি ৩৯ বছর বয়সে পা দেবেন।

মৌরিতানিয়ার বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে স্কালোনির কাছে বিশ্বকাপে মেসির অংশগ্রহণের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, “এই প্রশ্নটা আসলে তার (মেসি) জন্য।

আমার কথা বলতে গেলে, আপনারা ইতোমধ্যেই আমার অবস্থান জানেন। সে যেন সেখানে (বিশ্বকাপে) থাকে, তা নিশ্চিত করতে আমার সাধ্যমতো সবকিছু আমি করব। আমি বিশ্বাস করি, ফুটবলের স্বার্থে তাকে সেখানে থাকতেই হবে। এই সিদ্ধান্ত আমি নেই না। এটা তার ওপর, তার মানসিক ও শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে। এটা কঠিন, কারণ শুধু আর্জেন্টাইনরাই তাকে দেখতে চায় না, সবাই তাকে দেখতে চায়।

আমি চাই সেখানে থাকুক সে। সিদ্ধান্তটা তার ওপরই নির্ভর করছে। এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার সে অর্জন করেছে। এ ব্যাপারে আমাদের কোনো তাড়া নেই। আমরা জানি, সে যা-ই সিদ্ধান্ত নিক না কেন, তা দল এবং তার জন্য ভালো হবে। আমরা আশা করি, সেখানে সে থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়