শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৬, ১০:৫৫ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডে অস্থিরতা যেন কাট‌ছেই না। গত কয়েক সপ্তাহে একাধিক পরিচালক পদত্যাগ করেছেন। এবার সেই তালিকায় যুক্ত হলো আরও একটি নাম। বিসিবি পরিচালকের পদ ছেড়ে দিলেন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনিত ইয়াসির মোহাম্মদ ফয়সাল।

বৃহস্পতিবার সকালে বিসিবি সভাপতি বরাবর পদত্যাগ পত্র দিয়েছেন ফয়সাল। ব্যক্তিগত কারণে পদ ছাড়ছেন তিনি। তবে ফয়সালের পদত্যাগের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিসিবি। বিসিবির লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন ফয়সাল। তার পদত্যাগে পদটি এখন শূন্য।

এর আগে বিসিবি পরিচালকের পদ ছেড়েছেন ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেন। দুজনই পদ ছাড়ার পেছনে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন। একই কারণ দেখিয়ে পদ ছাড়লেন ফয়সাল।

এমন সংকটময় সময়ে আগামী ৪ এপ্রিল বোর্ড সভায় বসতে যাচ্ছেন পরিচালকরা। যেসব বোর্ড কর্তারা সভায় স্বশরীরে উপস্থিত থাকতে পারবেন না, তারা অনলাইনে যুক্ত থাকবেন।

এদিকে, বিসিবি নির্বাচনের অনিয়ম খতিয়ে দেখতে তদন্ত কমিটি করেছে এনএসসি। সাবেক ও বর্তমান মিলিয়ে প্রায় ৩০ বোর্ড পরিচালকের সাথে কথা বলেছেন তদন্ত কর্মকর্তারা। আগামী ১০ এপ্রিল তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়