শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৬, ০৯:৫৮ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুস্তাফিজ ইস্যুতে আইপিএলের চে‌য়ারম‌্যা‌নের দেয়া বক্তব‌্যকে স্বাগত জানালো বিসিবি

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চেয়ারম্যান অরুণ ধুমালের সাম্প্রতিক বক্তব্যে বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে নতুন আশার আলো দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে আইপিএল প্রধানের দেওয়া মন্তব্যকে স্বাগত জানিয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান মো. মোখসেদুল কামাল বাবু ক্রিকেটে রাজনীতিমুক্ত পরিবেশের ওপর গুরুত্বারোপ করেছেন।

সম্প্রতি ‘ফিন্যান্সিয়াল টাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে মুস্তাফিজুর রহমানের আইপিএল ইস্যু নিয়ে অরুণ ধুমাল বলেন, “আমি কেবল এটুকুই বলব যে এটি দুর্ভাগ্যজনক ছিল। এর বেশি কিছু আমার জানা নেই।

শুক্রবার তার এই বক্তব্যকে ইতিবাচক হিসেবে আখ্যায়িত করে বিসিবি কর্মকর্তা মোখসেদুল কামাল বাবু বলেন, “আমাদের উচিত তাদের এই মনোভাবকে স্বাগত জানানো। কারণ খেলাধুলাকে সবসময় খেলা হিসেবেই দেখা উচিত, এখানে কোনো রাজনৈতিক ইস্যু টেনে আনা ঠিক নয়।

তিনি আরও বিশ্বাস করেন, এই ইতিবাচক মানসিকতা ভবিষ্যতে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য আইপিএলের দরজা আবারও উন্মুক্ত করতে সহায়ক হবে। তিনি যোগ করেন, “আমি বিশ্বাস করি, এর মধ্য দিয়ে আগামী দিনগুলোতে বাংলাদেশি খেলোয়াড়দের আবারও নিয়মিত আইপিএলে অংশ নিতে দেখা যাবে।

বিশ্ব ক্রিকেটে বিসিবির সুসম্পর্কের কথা মনে করিয়ে দিয়ে এই কর্মকর্তা জানান, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং ভারতীয় ক্রিকেট বোর্ডসহ (বিসিসিআই) বিশ্বের সকল বোর্ডের সঙ্গেই বিসিবির চমৎকার পেশাদার সম্পর্ক রয়েছে। বিসিসিআইয়ের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে নিয়মিত যোগাযোগ বজায় রাখা হচ্ছে বলেও তিনি নিশ্চিত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়