শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৬, ১০:৫৭ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বুলবুল শেষ মুহূর্ত পর্যন্ত বি‌সি‌বি‌তে থাকতে চান

স্পোর্টস ডেস্ক : অপার সম্ভাবনা নিয়ে আ‌মিনুল ইসলাম বুলবুল বি‌সি‌বির দায়িত্ব নিয়েছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান হিসেবে আইসিসিতে কর্মরত একজন এসেছেন, যিনি কি না সাবেক ক্রিকেটার—বুলবুলকে নিয়ে প্রত্যাশার পারদ ছিল অনেক উঁচুতে। কিন্তু, অন্তর্বর্তী দায়িত্ব পেরিয়ে পূর্ণাঙ্গ দায়িত্ব নেওয়ার পর থেকে বিতর্ক পিছু ছাড়ছে না। এতটাই যে, শোনা যাচ্ছে ভাঙনের সুর।

বুলবুলের কমিটি থেকে ইতোমধ্যে পদত্যাগ করেছেন সাতজন পরিচালক। ২৫ জনের বোর্ডে সাতজনই নেই। গত অক্টোবরে অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে তদন্ত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আজ রোববার (৫ এপ্রিল) এনএসসির সেই কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। ধারণা করা হচ্ছে, প্রতিবেদনের ওপর নির্ভর করছে বোর্ডের ভবিষ্যৎ।

সবকিছু মিলিয়ে চাপে আছেন বুলবুল। চাপের মাঝেও সভাপতির চেয়ারে থাকার ব্যাপারে আশাবাদী তিনি। ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুসারে বুলবুল বলেন, ‘আমার চেয়ারে আমি বসব। এর বাইরে কী করার আছে? আমার একটা দারুণ উদ্যমী ও সৎ দল আছে বিসিবিতে। এই দলের সঙ্গে আমি বাংলাদেশের ক্রিকেটকে সেবা দিতে চাই।

কাজটা কঠিন, জানেন বুলবুলও। যেভাবে পদত্যাগের হিড়িক পড়েছে, কখন কে নতুন করে দায়িত্ব ছাড়েন, জানা নেই কারও। পরিস্থিতি বুঝেছেন বুলবুলও। ‘আমি দেশকে সাহায্য করার জন্য সবকিছু ছেড়েছি। শেষ মুহূর্ত পর্যন্ত আমি থাকব।’—যোগ করেন তিনি।

আইসিসিতে কাজ করা একমাত্র বাংলাদেশি তিনি, সেটিও মনে করিয়ে দিয়েছেন বুলবুল। তবে, নিজেকে অপরিহার্য ভাবছেন না জানিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘কেউই অপরিহার্য না। আইসিসিতে কাজ করা একমাত্র বাংলাদেশি আমি। এর মানে এই নয়, বিশাল কিছু হয়ে গেছি। কিন্তু, এখানে অভিজ্ঞতার কারণেই বসেছি। দেশকে সমর্থন দিতে সব ছাড়লাম। এটি আমার না হলে, অন্য পথ দেখবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়