স্পোর্টস ডেস্ক : চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন মুস্তাফিজুর রহমান। দলটির হয়ে দারুণ পারফরম্যান্স করছেন টাইগার এ পেসার। সবশেষ ম্যাচে একটু খরুচে থাকলেও তার প্রশংসায় পঞ্চমুখ লাহোরের মালিক সামিন রানা। মুলতান সুলতানস ম্যাচের পর ফিজকে প্রশংসায় ভাসান তিনি।
মুলতান সুলতানসের বিপক্ষে ম্যাচে কিছুটা খরুচে হলেও দলের জয়ে অবদান রাখেন মুস্তাফিজ। ৩ ওভারে ৩৭ রান দিলেও শিকার করেন ২ উইকেট। সাজঘরে ফেরান সাহিবজাদা ফারহান ও শান মাসুদকে। দুজনেই ছিলেন দারুণ ছন্দে। তবে ১৩ ওভারে আসা এই ম্যাচে প্রথম ওভারে মাত্র ৫ রান দিয়ে দলকে সুবিধাজনক অবস্থানে এনে দেন ফিজ। -- ডেইলি ক্রিকেট
টাইগার এ পেসারের প্রশংসা করে লাহোর মালিক সামিন বলেন, 'ফিজ ভাই কই? ম্যাচের পরিস্থিতি অনুযায়ী তোমার কাজ অনেক কঠিন ছিল। প্রথম ওভারে তুমি বোধহয় মাত্র ৫ বা ৬ রান দিয়েছিলে। সেখান থেকেই ওরা চাপে পড়ে যায়।
মুস্তাফিজ দলে থাকলে বাড়তি আত্মবিশ্বাস পান লাহোর মালিক। সামিন জানান, শুধু তিনি নন, মুস্তাফিজ থাকলে নির্ভার থাকে গোটা দল। সেই সাথে তিনি বাস্তবতাও তুলে ধরেছেন।
সামিন বলেন, এই ফরম্যাটে বোলারকে অ্যাটাক করবেই। কিন্তু তুমি থাকায় আমরা আত্মবিশ্বাস পাই। আমরা জানি, ফিজ আছে মানে আমরা খেলায় আছি।