শিরোনাম
◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৬, ১১:৩৮ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বোলিং কোচ ‌হিসা‌বে নিয়োগ পে‌লেন মুহম্মদ রফিক, কাজ করবেন সব দ‌লের স‌ঙ্গে 

স্পোর্টস ডেস্ক : স্পিন বোলিং কোচ হিসেবে মোহাম্মদ রফিককে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থা।

বাংলাদেশ ক্রিকেটের শুরুর দিকের বড় তারকাদের মধ্যে অন্যতম রফিক। ক্রিকেট ছাড়ার পর কোচ হিসেবে কাজ শুরু করেছেন তিনি। সামলেছেন বিপিএলের দল রংপুর রাইডার্সের স্পিন বোলিং কোচের দায়িত্ব। তবে কখনোই জাতীয় দলে কাজ করা হয়নি তার। অবশেষে আসলো সেই কাঙ্ক্ষিত সুযোগ।

তবে রফিককে নির্দিষ্ট কোনো দলের জন্য নিয়োগ দেয়নি বিসিবি। এক বছরের জন্য নিয়োগ পাওয়া সাবেক এই স্পিনার বোর্ড যেখানে চাইবে সেখানেই কাজ করবেন।

রফিক কোথায় কাজ করবেন তার বিস্তারিত সোমবার জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের ইনচার্জ শাহরিয়ার নাফীস। তিনি বলেন, 'রফিক ভাই মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করবেন। ওনার কোনো পার্টিকুলার দল নেই। এই ব্যাপারটা আসলে সবার একটু ভুল ধারণা আছে যে উনি হয়তো শুধু জাতীয় দলের জন্য কাজ করবেন, ব্যাপারটা এরকম না।

নাফীস আরও যোগ করেন, 'রফিক ভাই বাংলাদেশের লিজেন্ডারি লেফট আর্ম স্পিনার। উনাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড 'স্পিন বোলিং কোচ' হিসেবে নিয়োগ করেছে। রফিক ভাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করবেন। উনার অ্যাসাইনমেন্টটা হচ্ছে মেন্টর হিসেবে উনি বিভিন্ন স্কোয়াডের সাথে কাজ করবেন। ন্যাশনাল টিম হতে পারে, অনূর্ধ্ব-১৯ হতে পারে, এইচপি হতে পারে, টাইগার্স হতে পারে।’

বাংলাদেশের হয়ে ৩৩ টেস্টে ১০০ উইকেট নিয়েছেন রফিক। ১২৫ ওয়ানডেতে তার উইকেট সংখ্যা ১২৫টি। আর ১টি টি-টোয়েন্টি খেলে উইকেট নিয়েছেন ১টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়