শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৬, ১০:২১ রাত
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ‌স্ট্রেলিয়ান ক্রিকেটার ডে‌ভিড ওয়ার্নার গ্রেপ্তার

স্পোর্টস ডেস্ক : মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। জানা গিয়েছে, সিডনির মারোবরা এলাকায় ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, গভীর রাতে ওয়ার্নারের গাড়ি থামিয়ে পুলিশ প্রাক্তন ক্রিকেটার ওয়ার্নার মদ্যপ কিনা তা দেখতে যান। টেস্টে ধরা পড়ে তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। 

ওয়ার্নারকে গ্রেপ্তার করে মারোবরা পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। আদালতে মে মাসে ওয়ার্নারের শুনানি হওয়ার কথা। 

প্রসঙ্গত, পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের অধিনায়ক ওয়ার্নার। খেলার মাঝে কিছুদিনের বিরতি থাকায় ওয়ার্নার দেশে ফিরেছিলেন। করাচি কিংসের পরবর্তী খেলা ৯ এপ্রিল। তার আগেই পাকিস্তান ফিরবেন তিনি। গ্রেপ্তার করা হলেও জামিন পেয়েছেন ওয়ার্নার। তবে পরের মাসে এই মামলার শুনানিতে উপস্থিত থাকতে হবে ওয়ার্নারকে।

২০২৪ সালেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ওয়ার্নার। তারপর থেকে ফ্রাঞ্চাইজি খেলে বেড়ান তিনি। বিগ ব্যাশে খেলেছেন সিডনি থান্ডারে। তবে আইপিএলে আর সুযোগ মেলেনি। খেলছেন পিএসএলে।

দেশের হয়ে ১১২ টেস্ট, ১৬১ ওয়ানডে ও ১১০ টি–২০ খেলেছেন ওয়ার্নার। রান করেছেন ১৫ হাজারেরও বেশি। দেশের হয়ে বিশ্বকাপ জিতেছেন। অধিনায় হিসেবে ২০১৬ সালে সানরাইজার্সকে আইপিএল জিতিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়