শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৬, ০৭:৪৭ সকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তামিম ইকবালের নেতৃত্বাধীন ১১ সদস্যের কমিটিতে পাঁচজন চট্টগ্রামের, তিনজন মন্ত্রীর সন্তান এবং রয়েছেন প্রতিমন্ত্রীর স্ত্রীও

ভেঙে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কমিটি। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পরিচালক আমিনুল এহসান জানিয়েছেন এই তথ্য। তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি করা হয়েছে। এই কমিটিতে পাঁচজন চট্টগ্রামের, তিন জন মন্ত্রীর ছেলে।

বোর্ড ভেঙে যাওয়ায় আমিনুল ইসলাম বুলবুল আর বিসিবি সভাপতি নেই। আজ বুলবুলের চেয়ার তামিমের হয়ে গেল। তামিমের নেতৃত্বাধীন ১১ সদস্যের অ্যাডহক কমিটিতে আছেন রাশনা ইমাম, আতহার আলী খান, মির্জা ইয়াসির আব্বাস, রফিকুল ইসলাম বাবু, সালমান ইস্পাহানি, তানজিল চৌধুরী, মিনহাজুল আবেদীন নান্নু, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমদ ও ফাহিম সিনহা। তামিমসহ সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন নান্নু, সালমান ইস্পাহানি—এই পাঁচজন চট্টগ্রামের স্থানীয়। মির্জা ইয়াসির আব্বাস প্রধানমন্ত্রীর মন্ত্রী পদমর্যাদার রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের ছেলে, সৈয়দ ইব্রাহিম আহমদ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছেলে এবং ইসরাফিল খসরু অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরুর ছেলে। তাছাড়া রাশনা ইমাম প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী।

চলুন দেখে নেওয়া যাক বিসিবির ১১ সদস্যের অ্যাডহক কমিটির পরিচয়:

সভাপতি তামিম ইকবাল: বাংলাদেশের সাবেক অধিনায়ক। ১৬ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলে ১৫ হাজারের বেশি রান করেছেন।

রাশনা ইমাম: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী ও আইনজীবী।

মির্জা ইয়াসির আব্বাস: ঢাকা–৮ আসনের এমপি মির্জা আব্বাসের ছেলে। প্রধানমন্ত্রীর মন্ত্রী পদমর্যাদায় রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন মির্জা আব্বাস।

সৈয়দ ইব্রাহিম আহমেদ: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছেলে।

ইসরাফিল খসরু: অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে।।

মিনহাজুল আবেদীন নান্নু: জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির সাবেক প্রধান নির্বাচক। সদ্য ভেঙে যাওয়া বোর্ডের হেড অব প্রোগ্রামের দায়িত্বে ছিলেন তিনি।

আতহার আলী খান: জাতীয় দলের সাবেক ওপেনার ও ধারাভাষ্যকার।

তানজিল চৌধুরী: বিসিবির সাবেক পরিচালক ও বর্তমানে প্রাইম ব্যাংকের চেয়ারম্যান।

সালমান ইস্পাহানি: ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান।

রফিকুল ইসলাম বাবু: সাবেক পরিচালক।

ফাহিম সিনহা: সাবেক পরিচালক।

গত বছরের ৬ অক্টোবর বিসিবির নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তামিম ইকবাল ও তাঁর সমমনা সংগঠকেরা। তাঁরা বিষয়টি নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদে অভিযোগও করেছিলেন। অনিয়ম, কারসাজি ও ক্ষমতার অপব্যবহারের স্বাধীন তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। পরশু এনএসসি তদন্ত প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদন দেওয়ার দুই দিনের মাথায় ভেঙে গেল বোর্ড। গঠিত ১১ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি এখন তামিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়