শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৬, ১০:৪৫ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বে‌শি কথা না ব‌লে কাজে প্রমাণ দিতে চান তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দে‌শের সা‌বেক ক্রিকেটার তা‌মিম ইকবা‌লের বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে নতুন পরিচয়ে যাত্রা শুরু। তিনি এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ১১ সদস্যের অ্যাডহক কমিটির প্রধান। মঙ্গলবার আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়। এরপরই দায়িত্ব দেওয়া হয় তামিমদের।

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আইনের ২১ ধারা অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়। এরপরই সন্ধ্যায় নতুন কমিটির সভা অনুষ্ঠিত হয়। 

দায়িত্বপ্রাপ্তির পর তামিম কমিটির প্রধান এবং লক্ষ্য হিসেবে বিসিবির সুনাম ফিরিয়ে আনার ব্যাপারে কথা বলেন। একইসঙ্গে তিন মাসের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করণীয়, সবকিছু নিয়েই কাজ করবেন বলে জানান তিনি। এসময় তামিম আরও জানান, কথা নয়, বরং কাজ করে দেখাতে চায় তার টিম।

বাংলাদেশ দলের সাবেক ওপেনার বলেন, ‘ক্রিকেট আমাদের গর্বের ব্যাপার। বিসিবিতে যারা চাকরি করতেন বা করেন, তারা যখন দেশের বাইরে যান প্রাউডলি বলেন যে, ‘আমি বিসিবিতে চাকরি করি। এখন আমি নিশ্চিত না যে, এই কথাটা তারা কি গর্ব করে বলতে পারেন? যে ধরনের কার্যক্রম গত এক-দেড় বছরে হয়েছে। তাই ওই প্রাউডনেসটা আমাদের ফিরিয়ে আনতে হবে।

বিসিবির সম্মান ফিরিয়ে আনাতে হলে প্লেয়ারদের সঙ্গে যেমন প্রয়োজন সুসম্পর্ক, তেমনই স্টেকহোল্ডারদেরও সম্মান করা জরুরি বলে মনে করেন তামিম। তার মতে ভুল সবারই হয়। এসব শুধরে এগিয়ে যেতে চায় তার কমিটি।

তামিম বলেন, ‘প্লেয়ারদের সম্মান করতে হবে। স্টেকহোল্ডার যারা আছেন, সবাইকে আমাদের সম্মান করতে হবে। এটাই আমাদের মূল কাজ হবে। আমাদের উই উইল চেঞ্জ ফর বেটারমেন্ট, জাস্ট কথা বলার বলা না। আমরা চেষ্টা করব আমাদের ভুল হবে। আমাদের, আমাদের টিমে যারা আছেন তাদেরও ভুল হবে। ওই ভুল থেকে আমরা শিখব আবার আমরা চেষ্টা করব। এটাই হলো আমাদের প্রধান লক্ষ্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়