শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৬, ১০:৪৬ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব

স্পোর্টস ডেস্ক :  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটি আজ তাদের দ্বিতীয় বোর্ড সভা শেষ করেছে। সভায় কমিটির সদস্যদের মধ্যে বিভিন্ন সাব-কমিটির দায়িত্ব বণ্টন করা হয়েছে।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, অ্যাডহক কমিটির প্রধান ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল নিজে ওয়ার্কিং অ্যান্ড ফ্যাসিলিটিজ কমিটির দায়িত্ব নিয়েছেন।

তবে গুরুত্বপূর্ণ ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান করা হয়নি কাউকে। নির্দিষ্ট কাউকে এ দায়িত্ব না দিয়ে নিজেদের মধ্যে আলাপ করে এ সংক্রান্ত সিদ্ধান্তগুলো নেওয়া হবে জানিয়েছেন সভাপতি তামিম।

গেম ডেভেলপমেন্ট কমিটির দায়িত্ব পেয়েছেন ফাহিম সিনহা। গ্রাউন্ডস কমিটির দায়িত্বে থাকবেন রফিকুল ইসলাম বাবু এবং এজ গ্রুপ কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে তানজিল চৌধুরীকে।

মার্কেটিং অ্যান্ড ডিসিপ্লিন কমিটি পরিচালনা করবেন সালমান ইস্পাহানী। উইমেন্স উইং অ্যান্ড মেডিকেল কমিটির দায়িত্ব পেয়েছেন কমিটির একমাত্র নারী সদস্য ব্যারিস্টার রাশনা ইমাম। ফাইন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার কমিটির দায়িত্বে থাকবেন ইসরাফিল খসরু।

সিকিউরিটি, টেন্ডার অ্যান্ড পারচেজ কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে সৈয়দ ইব্রাহিম আহমেদকে। টুর্নামেন্ট কমিটির দায়িত্বে থাকবেন সাবেক জাতীয় দলের অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু।

লজিস্টিক কমিটি পরিচালনা করবেন মির্জা ইয়াসির আব্বাস এবং আম্পায়ার্স কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতহার আলী খানকে।

এক নজরে দেখে নেওয়া যাক কে পেলেন কোন দায়িত্বঃ

  • ক্রিকেট অপারেশন্সঃ কেউ চূড়ান্ত নয়
  • ওয়ার্কিং অ্যান্ড ফ্যাসিলিটিজঃ তামিম ইকবাল
  • গেম ডেভেলপমেন্টঃ ফাহিম সিনহা
  • গ্রাউন্ডসঃ রফিকুল ইসলাম বাবু
  • এইজ গ্রুপঃ তানজিল চৌধুরী
  • মার্কেটিং অ্যান্ড ডিসিপ্লিনঃ সালমান ইস্পাহানী
  • উইমেন্স উইং অ্যান্ড মেডিকেলঃ রাশনা ইমাম
  • ফাইন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ারঃ ইসরাফিল খসরু
  • সিকিউরিটি, টেন্ডার অ্যান্ড পারচেজঃ সৈয়দ ইব্রাহিম আহমেদ
  • টুর্নামেন্ট কমিটিঃ মিনহাজুল আবেদীন নান্নু
  • লজিস্টিকঃ মির্জা ইয়াসির আব্বাস
  • আম্পায়ার্স কমিটিঃ আতহার আলি খান

উল্লেখ্য, গত ৭ এপ্রিল বিসিবির নির্বাচনে অনিয়মের প্রমাণের ভিত্তিতে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তামিম ইকবালের নেতৃত্বে এই ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে। কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়