শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৬, ১১:১৫ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

সান্তোসে বড় ধরনের প্রশাস‌নিক সঙ্কট, জড়িয়ে আছে নেইমারের পরিবার

গোল ডটকমের প্রতি‌বেদন: ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোসে শুরু হয়েছে বড় ধরনের প্রশাসনিক সংকট। গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগে ক্লাবের প্রেসিডেন্ট মার্সেলো তেইশেইরার পদত্যাগের দাবিতে তীব্র চাপ তৈরি হয়েছে। এই বিতর্কের কেন্দ্রে রয়েছে ব্রাজিলিয়ান তারকা নেইমার ‍জুনিয়রের সঙ্গে সংশ্লিষ্ট ১৮ মিলিয়ন পাউন্ড ঋণ। 

ক্লাবটি বর্তমানে আইনি জটিলতায় জড়িয়ে পড়েছে ‘এনআর স্পোর্টস’-এর কাছে বকেয়া ১৮ মিলিয়ন পাউন্ড পরিশোধ নিয়ে। এই প্রতিষ্ঠানটি নেইমারের বাবার নিয়ন্ত্রণে। সান্তোসের সদস্য ও প্রসিকিউটর ইভান লুদুভিস দাবি করেছেন, ৩০ ডিসেম্বর ওই প্রতিষ্ঠানের সঙ্গে সান্তোসের স্বাক্ষরিত একটি চুক্তি সংশোধন অবৈধ। তার অভিযোগ, এতে এমন শর্ত রাখা হয়েছে যেখানে ক্লাবের নেতৃত্ব পরিবর্তন হলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে ক্লাব।  এটি ক্লাবের সংবিধানও লঙ্ঘন করে।

বিতর্কের মূল বিষয় একটি বিশেষ শর্ত। সেই শর্তে বলা আছে, যদি তেইশেইরা পুনর্নির্বাচিত না হন বা ক্লাব কর্পোরেট কাঠামোতে রূপান্তরিত হয়, তাহলে ঋণদাতারা (নেইমার পরিবারের প্রতিষ্ঠান) সঙ্গে সঙ্গে পুরো অর্থ নগদে দাবি করতে পারবে।

এই বিষয়ে লুদুভিসের অভিযোগ, প্রেসিডেন্ট নিজের ক্ষমতা ব্যবহার করে ব্যক্তিগত সুরক্ষা তৈরি করেছেন। তার ভাষায়, এত বড় অঙ্কের আর্থিক দায় নির্বাচন ফলাফলের সঙ্গে যুক্ত করা ক্ষমতার স্পষ্ট অপব্যবহার।

সমর্থকদের উদ্বেগ আরও বাড়িয়েছে ক্লাবের ঐতিহাসিক ‘মেনিনোস দা ভিলা’ একাডেমি ট্রেনিং গ্রাউন্ডকে চুক্তির জামানত হিসেবে ব্যবহার করা। ২০২৬ সালের জানুয়ারি থেকে দ্রুত কিস্তিতে ঋণ পরিশোধের শর্ত রয়েছে।

লুদুভিসের দাবি, এই সিদ্ধান্ত নেয়ার সময় ক্লাবের ডেলিবারেটিভ কাউন্সিলের অনুমোদন নেয়া হয়নি, ফলে এটি আইনগতভাবে বাতিলযোগ্য। ইতিমধ্যে ক্লাবের মোট ঋণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৪৬ মিলিয়ন পাউন্ডে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়