শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৬, ১১:৩৭ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি

স্পোর্টস ডেস্ক : আজ শুক্রবার (১০ এ‌প্রিল) থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) খেলা। কুমিল্লায় জমজমাট এক ম্যাচ দিয়েই ফিরছে লিগের খেলা। মুখোমুখি হচ্ছে ঢাকা আবাহনী ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। 

ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনী-মোহামেডান ম্যাচটি শুরু হবে বেলা সাড়ে ৩টায়। ফুটবল লিগের খেলা সরাসরি সম্প্রচার করছে চ্যানেল টি-স্পোর্টস। এই মৌসুমে লিগে এটি দুই দলের দ্বিতীয় সাক্ষাৎ। প্রথম দেখায় দারুণ এক রোমাঞ্চকর ম্যাচই উপভোগ করেন কুমিল্লার ফুটবল সমর্থকেরা। ৫ গোলের সেই ম্যাচটিতে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়েছিল সাদা-কালোরা। 

ঢাকা ডার্বিতে লিগের প্রথম দেখায় আবাহনীকে হারিয়ে মোহামেডান এগিয়ে গেলেও লিগ টেবিলে পিছিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা। ১১ রাউন্ড শেষে মোহামেডানের সংগ্রহ ম্যাচ সমান পয়েন্ট। টেবিলের ছয়ে থাকা আলফাজ আহমেদের দল লিগে জয় পেয়েছে স্রেফ দুটি ম্যাচে। 

আবাহনী আছে এই তালিকার তিনে। সমান ম্যাচে ৫ জয় দুই হার ও ৪ ড্রয়ে আকাশি-নীলদের ঝুলিতে ১৯ পয়েন্ট। লিগ টেবিলের শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের সঙ্গে ব্যবধান ৫ পয়েন্টের। শিরোপা রেসে এখনো টিকে আছে ধানমন্ডিপাড়ার ক্লাবটি। আজ মোহা‌মেডান‌কে হারাতে পারলে দুইয়ে থাকা ফর্টিস এফসিকে টপকে যাবে আবাহনী। একই সঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে প্রতিশোধও নেওয়া হবে। শেষ পর্যন্ত ঢাকা ডার্বি কে জেতে সেটিই দেখার অপেক্ষা।

একই দিনে বাংলাদেশ ফুটবল লিগে ম্যাচ রয়েছে আরও দুটি। মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে ফকিরেরপুলকে মোকাবিলা করবে ব্রাদার্স ইউনিয়ন। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে পিডব্লিউডির প্রতিপক্ষ রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। এই দুটি ম্যাচও মাঠে গড়াবে বিকাল সাড়ে ৩টায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়