শিরোনাম
◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৬, ০৮:০২ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তান–নিউজিল্যান্ড ক্রিকেটারদের উত্তেজনা সামাল দিলেন বাংলাদেশি আম্পায়ার

উসমান তারিককে নিয়ে আলোচনা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে থেকেই। বোলিং করতে করতে কয়েক মুহূর্তের জন্য থেমে যান। ব্যাটাররা কী করবেন, তা নিয়ে ধন্দে পড়ে যান। পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) এবার আলোচনায় এসেছেন ধীরগতির বোলিংয়ের কারণে। নিউজিল্যান্ডের এক ক্রিকেটারের সঙ্গে তর্কও লেগে যায়। যেটার সমাধান করতে হয়েছে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে।

এবারের পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলছেন তারিক। গতকাল করাচি জাতীয় স্টেডিয়ামে তাঁর দল খেলেছে রাওয়ালপিন্ডিজের বিপক্ষে। ইনিংসের নবম ওভারে তারিক বোলিংয়ে আসেন। সেই ওভারের চতুর্থ বলে রাওয়ালপিন্ডিজের ব্যাটার ড্যারিল মিচেলকে উদ্দেশ্য করে বোলিংয়ের সময় মাঝপথে থেমে যান। তখন মিচেল হঠাৎই ব্যাটিং ছেড়ে দেন। তারিক ফের বোলিং করতে গেলে আবারও সরে দাঁড়ান মিচেল। তখন মিচেল-তারিকের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন বাংলাদেশি আম্পায়ার সৈকত।

আলোচিত এই ঘটনা নিয়ে ম্যাচ শেষে প্রশ্ন করা হয়েছে তারিককে। মিচেলের সঙ্গে তখন আসলে কী ঘটেছিল, সে ব্যাপারে তারিক বলেন, ‘‘যখন ড্যারিল মিচেল পিছিয়ে গেল, তার কাছে জানতে চাইলাম কী হয়েছে। সে বলল, ‘তুমি বোলিংয়ের মাঝে থেমে গিয়েছিলে।’ আমি তখন বললাম, ‘একবার নয়, দ্বিতীয়বার, তৃতীয়বার, এমনকি চতুর্থবারের সময়ও থামতে পারি। তাকে স্পষ্ট জানিয়ে দিয়েছি যে সে (মিচেলের ব্যাটিং থেকে সরে যাওয়া) তা করতে পারবে না।’’

করাচিতে গতকাল টস হেরে আগে ব্যাটিং পেয়ে কোয়েটা ২০ ওভারে ৬ উইকেটে করেছে ১৮২ রান। বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেনকে ছাড়াই রাওয়ালপিন্ডিজ খেলেছে।রাওয়ালপিন্ডিজের বেন সিয়ার্স নিয়েছেন ৩ উইকেট। মোহাম্মদ আমির ও মুবাশশির খান পেয়েছেন ২ ও ১ উইকেট। জবাবে রাওয়ালপিন্ডিজ ১৭.৩ ওভারে ১২১ রানে গুটিয়ে যায়।

এবারের পিএসএলে পাঁচ ম্যাচ খেলে পাঁচটিতেই হেরেছে নবাগত এই ফ্র্যাঞ্চাইজি। কোয়েটার ৬১ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন রাইলি রুশো। ৪২ বলে ৬ চার ও ১ ছক্কায় করেন ৫৩ রান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়