শিরোনাম
◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৬, ১১:২০ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

জি‌তেও বিদায় বার্সেলোনার, ৯ বছর পর চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সেমিফাইনা‌লে অ্যাতলেটিকো মা‌দ্রিদ 

স্পোর্টস ডেস্ক : জ‌য়ের জন‌্য দুর্দান্ত খেলে‌ছে বা‌র্সেলোনা। তা‌রা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে শুরুটা স্বপ্নের মতো করেছিল। প্রথমার্ধের মধ্যেই দুই গোল করে তারা ম্যাচে সমতা ফিরিয়ে আনে এবং ঘুরে দাঁড়ানোর জোরালো আশা জাগায়। তবে সেই আশা বেশিক্ষণ টিকল না। শেষ পর্যন্ত ২-১ গোলে জিতেও দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে পিছিয়ে থেকে বিদায় নিতে হয় কাতালানদের। আর সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে অ্যাতলেটিকো মাদ্রিদ।

মাদ্রিদের মাঠ মেট্রোপলিটানোয় ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বার্সেলোনা। চতুর্থ মিনিটে লামিন ইয়ামালের গোলে এগিয়ে যায় তারা। এরপর ২৪তম মিনিটে ফেরান তোরেস ব্যবধান দ্বিগুণ করলে দুই লেগ মিলিয়ে সমতায় ফেরে সফরকারীরা। কিন্তু ৩১তম মিনিটে আদেমোলা লুকমানের গোলে আবারও এগিয়ে যায় অ্যাতলেটিকো।

দ্বিতীয়ার্ধে বল দখলে স্পষ্ট আধিপত্য দেখায় বার্সেলোনা। প্রায় ৭১ শতাংশ পজেশন নিয়ে একের পর এক আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি তারা। অ্যাতলেটিকোর গোলরক্ষক হুয়ান মুসোর দুর্দান্ত পারফরম্যান্স বার্সার সামনে বড় বাধা হয়ে দাঁড়ায়।

পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে ৭৭তম মিনিটে। ফাউলের জন্য প্রথমে হলুদ কার্ড পেলেও পরে ভিএআর-এর সাহায্যে সরাসরি লাল কার্ড দেখেন বার্সার ডিফেন্ডার এরিক গার্সিয়া। শেষ দিকে ১০ জন নিয়ে লড়তে হয় তাদের।

যোগ করা সময়েও সমতায় ফেরার সুযোগ তৈরি করেছিল বার্সা, কিন্তু তা কাজে লাগাতে পারেনি। শেষ বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়ে অ্যাতলেটিকো শিবির, আর হতাশায় ডুবে যায় বার্সেলোনা।

২০১৪ ও ২০১৬ সালের পর আবারও চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে হেরে বিদায় নিল বার্সা। আর এদিকে ২০১৭ সালের পর আবারও সেমিতে জায়গা করে নিল সিমিওনের দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়