শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৬, ১০:০৭ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প‌নে‌রো বছর পর বাংলাদেশে সফ‌রে আসছে অস্ট্রেলিয়া, সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক : আগামী জুন মাসে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। সফরে টাইগারদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে অজিরা। ম্যাচগুলোর সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

ওয়ানডে দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর। ১৫ বছর পর বাংলাদেশ সফরে আসছে অজিরা। এরপর টাইগারদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে সফরকারীরা।

জানা গেছে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ও টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট ল্যাফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

আগামী ৯ জুন প্রথম ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এর একদিন পরেই ১১ জুন দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে দুই দল। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে ১৪ জুন। প্রতিটি ম্যাচই শুরু হবে দুপুর ২টায়।

১৭ জুন প্রথম টি-টোয়েন্টিতে টাইগারদের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। সিরিজের বাকি দুই ম্যাচ ১৯ ও ২১ জুন। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো শুরু হবে সন্ধা ৬টায়।

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সূচি:

৯ জুন, প্রথম ওয়ানডে, দুপুর ২টা (ঢাকা)
১১ জুন, দ্বিতীয় ওয়ানডে, দুপুর ২টা (ঢাকা)
১৪ জুন, তৃতীয় ওয়ানডে, দুপুর ২টা (ঢাকা)
১৭ জুন, প্রথম টি-টোয়েন্টি, সন্ধা ৬টা (চট্টগ্রাম)
১৯ জুন, দ্বিতীয় টি-টোয়েন্টি, সন্ধা ৬টা (চট্টগ্রাম)
২১ জুন, তৃতীয় টি-টোয়েন্টি, সন্ধা ৬টা (চট্টগ্রাম)

  • সর্বশেষ
  • জনপ্রিয়