শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৬, ১১:২৬ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ভারত ও পাকিস্তানের ৫ ক্রিকেটারকে নাগরিকত্ব দিলো আরব আমিরাত

স্পোর্টস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাত একসঙ্গে ৫ ক্রিকেটারকে নাগরিকত্ব দিয়েছে। শুধু তাই নয়, এই ক্রিকেটারদের নিয়ে সোমবার (২০ এপ্রিল) নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামে দেশটি।

আরব আমিরাত জাতীয় দলে দীর্ঘদিন ধরে খেলে আসছেন ভারত ও পাকিস্তানে জন্ম নেওয়া অনেক ক্রিকেটার। বলতে গেলে এই দুই দেশের ক্রিকেটার দিয়েই তৈরী আরব আমিরাত জাতীয় দল। অবশ্য নিজেদেরও কিছু ক্রিকেটার আছে তাদের। তবে বিদেশিদেরই আধিক্য। -- ডেইলি ক্রিকেট

আইসিসির নিয়মানুযায়ী কোনো দেশে তিন বছর বসবাস করলে, সেই দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা যায়। তবে আরব আমিরাতের নতুন ৫ ক্রিকেটার সেই শর্তে নয়, সরাসরি নাগরিক ও পাসপোর্টধারী হয়ে খেলবেন। প্রথমবারের মতো এমন উদ্যোগ নিয়েছে আরব আমিরাত।

যে ৫ ক্রিকেটার নাগরিকত্ব পেয়েছেন তারা হলেন- খুজাইমা তানভীর, অজয় কুমার, অক্ষদীপ নাথ, হারপ্রীত ভাটিয়া ও আদীব উসমানি। নাগরিকত্ব নেওয়া ৫ ক্রিকেটারের মধ্যে ১ জন পাকিস্তানি, বাকিরা ভারতের। খুজাইমার জন্ম পাকিস্তানের ইসলামাবাদে। আরব আমিরাতের নাগরিকত্ব পাওয়া নিয়ে অজয় কুমার ‘দ্য ন্যাশনাল’কে বলেন, যেদিন থেকে আমি ইউএইতে পা রেখেছি, সেদিন থেকেই আন্তর্জাতিক পর্যায়ে এই দেশের প্রতিনিধিত্ব করা আমার স্বপ্ন ছিল। এখন আমি সেই সুযোগটি পাচ্ছি।

আরব আমিরাতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে খুজাইমা বলেন, ‘যদি আপনি আপনার দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পান, তবে যেকোনো খেলোয়াড়ের জন্য এটি অসাধারণ এক অনুভূতি।’

ভারত থেকে নাগরিকত্ব নেওয়া অধিকাংশ ক্রিকেটারই আইপিএলে খেলেছেন। অনেকেই প্রতিনিধিত্ব করেছেন বয়সভিত্তিক পর্যায়ে ভারতকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়