শিরোনাম
◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৬, ০৭:৪৯ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ফুটবলার বেলিংহ্যামের ক্রিকেটে বি‌নি‌য়োগ

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের ১০০ বলের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের দল বার্মিংহ্যাম ফিনিক্সে বিনিয়োগ করেছেন জুড বেলিংহ্যাম। রিয়াল মাদ্রিদের এই ইংলিশ মিডফিল্ডার দলটির ছোট একটি অংশীদারত্ব কিনেছেন। মূল্য প্রায় ১০ লাখ পাউন্ড। বুধবার ওয়ারউইকশায়ারের এক বিবৃতিতে জানানো হয়, বার্মিংহামে বেড়ে ওঠা বেলিংহ্যাম শেয়ার কিনেছেন।

তিনি মোট ১.২ শতাংশ শেয়ার অধিগ্রহণ করেছেন। এর অর্ধেক ওয়ারউইকশায়ার এবং বাকি অর্ধেক নাইটহেডের কাছ থেকে। ফলে ৫০.৪ শতাংশ শেয়ার নিয়ে সংখ্যাগরিষ্ঠ মালিক হিসেবে থাকছে ওয়ারউইকশায়ার, আর নাইটহেডের দখলে রয়েছে ৪৮.৪ শতাংশ।ওয়ারউইকশায়ারের সাম্প্রতিক আর্থিক প্রতিবেদনে তাদের ৫১ শতাংশ মালিকানার মূল্য ধরা হয়েছে প্রায় ৪ কোটি ৮০ লাখ পাউন্ড। 

বেলিংহ্যামের ফুটবল কেরিয়ার শুরু বার্মিংহামের অ্যাকাডেমিতে। মাত্র ১৬ বছর বয়সে মূল দলে অভিষেকের পর এক মরশুম খেলেই তিনি প্রায় ২ কোটি ২৭ লাখ পাউন্ডে যোগ দেন বরুসিয়া ডর্টমুন্ডে। ২০২৩ সালে ৮ কোটি ৮০ লাখ পাউন্ডে তিনি নাম লেখান রিয়াল মাদ্রিদে।

স্টোরব্রিজে জন্ম নেওয়া এই ফুটবলার পড়াশোনা করেছেন এজবাস্টনের প্রায়োরি স্কুলে। কৈশোরে স্থানীয় ক্রিকেট ক্লাবে খেলেছিলেন তিনি এবং এখনও ক্রিকেটের বড় ভক্ত। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সুযোগ পেলে একদিনের জন্য নিজের পেশা বদল করে বেন স্টোকসের মতো হতে চান।

বেলিংহাম বলেন, আমি বার্মিংহামকে ভালোবাসি। শহরটি আমার জন্য অনেক কিছু করেছে। ক্রিকেটও আমার খুব প্রিয়, তাই এই সুযোগ পেয়ে দ্বিতীয়বার ভাবিনি।

রিয়াল তারকা আরও বলেন, এই শহরের কাছে আমার ঋণ আছে। ব্যস্ততার কারণে সময় বের করা কঠিন হলেও, যে কোনওভাবে অবদান রাখতে চাই। এই বিনিয়োগ সেই সুযোগ এনে দিয়েছে।

শিশুদের খেলাধুলায় উৎসাহ দেওয়ার কথাও উল্লেখ করেন বেলিংহাম। তাঁর মতে, ''সব শিশু যেন খেলাধুলার সুযোগ পায়, সেটি নিশ্চিত করা জরুরি। কেউ ফুটবল পছন্দ করবে, কেউ ক্রিকেট, বিকল্প পথ থাকা গুরুত্বপূর্ণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়