শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৬, ০৬:৩১ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে ইরান‌কে নতুন শর্ত দি‌লো ওয়া‌শিংটন

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যু‌দ্ধের কার‌ণে ঝুলে আছে ইরানের ২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়টি। এবার ইরানের ফুটবলারদের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে নতুন এক শর্তের কথা জানিয়েছে ওয়াশিংটন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই শর্ত জুড়ে দেন। মার্কিন গণমাধ্যম রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।  

মার্কো রুবিও স্পষ্ট করে জানিয়েছেন, ফুটবলাররা যুক্তরাষ্ট্রে এসে খেলতে পারবেন, কিন্তু তাঁদের সঙ্গে 'ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী'র (আইআরজিসি) কোনো সদস্য বা সংশ্লিষ্ট কেউ থাকতে পারবেন না। রবিও বলেন, ‘২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের খেলোয়াড়দের অংশগ্রহণে ওয়াশিংটনের কোনো আপত্তি নেই। তবে খেলোয়াড়রা যেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট কাউকে সঙ্গে নিতে না পারে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তাদের (ফুটবলার) আসতে বাধা দেওয়া হয়েছে, এমন কোনো কথা বলা হয়নি।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এক বক্তব্যে জানিয়েছিলেন যে, তাঁর প্রশাসন খেলোয়াড়দের ওপর কোনো প্রভাব ফেলতে চায় না। ট্রাম্পের মতে, খেলোয়াড়দের জীবন ও নিরাপত্তার স্বার্থে বিষয়গুলো গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তিনি চান না কোনো রাজনৈতিক উত্তেজনার কারণে সাধারণ অ্যাথলেটরা ক্ষতিগ্রস্ত হোক।

আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসবে বিশ্বকাপের ২৩তম আসর। সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে ইরানের তিনটি ম্যাচই রাখা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। যুদ্ধের কারণে ইরান এর আগে তাদের ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার অনুরোধ জানালেও ফিফা তা নাকচ করে দেয়।

এদিকে, ট্রাম্পের বিশেষ দূত পাওলো জাম্পোলি ইরানের পরিবর্তে ইতালিকে খেলানোর একটি প্রস্তাব দিয়েছিলেন। ফিন্যান্সিয়াল টাইমসকে তিনি বলেছেন, নিশ্চিত করছি যে, আমি ট্রাম্প ও ইনফান্তিনোকে পরামর্শ দিয়েছি, যাতে বিশ্বকাপে ইরানের পরিবর্তে ইতালিকে নেওয়া হয়।

এ বিষয়ে বিশ্বকাপের নিয়ন্ত্রক সংস্থা ফিফার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। তবে ফিফার একটি সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ফিফার আপাতত এ ধরনের কোনো পরিকল্পনা নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়