শিরোনাম
◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৬, ১১:১৯ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

চোটে জর্জরিত নেইমারের ব্রাজিল বিশ্বকাপ দলে ফেরার সুযোগ বাড়ছে

স্পোর্টস ডেস্ক : নেইমার শেষ আড়াই বছর ধরে চোটের কারণে ব্রাজিল জাতীয় দলের বাইরে। এক সময় মনে হচ্ছিল, ২০২৬ বিশ্বকাপে তাঁর খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।  তবে পরিস্থিতি আচমকাই বদলাতে শুরু করেছে। একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নতুন করে বিশ্বকাপ দলে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে নেইমারের সামনে।
ব্রাজিল দল চোট সমস্যায় জর্জরিত। রদ্রিগো আগেই ছিটকে গিয়েছেন। এরপর চেলসির তরুণ উইঙ্গার এস্তেভাও উইলিয়ান গুরুতর হ্যামস্ট্রিং চোটের কবলে পড়েছেন। 

ছোট মেসি’ নামে খ্যাত এই ১৮ বছর বয়সী ফুটবলার গত এক বছরে ব্রাজিলের আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং কোচ কার্লো আনচেলোত্তির অধীনে পাঁচটি গোলও করেছেন।

এস্তেভাওর অনুপস্থিতিতে দল গঠনে নতুন করে ভাবতে হচ্ছে আনচেলোত্তিকে। রাফিনিয়া ডান প্রান্তে, ভিনিসিয়াস জুনিয়র বাঁ দিকে এবং জোয়াও পেদ্রোকে সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলানোর পরিকল্পনা থাকতে পারে আনচেলোত্তির। এছাড়া  লুইজ হেনরিকে কিম্বা বোর্নমাউথের রায়ানও বিকল্প হিসেবে আলোচনায় রয়েছেন।

এই প্রেক্ষাপটে আবার সামনে চলে এসেছে নেইমারের নাম। বয়স, চোট এবং অনিয়মিত পারফরম্যান্স সত্ত্বেও তাঁকে দলে ফেরানোর দাবি জোরালো হচ্ছে। 

সাম্প্রতিক কালের সমীক্ষায় দেখা দিয়েছে প্রায় অর্ধেক ব্রাজিলিয়ান সমর্থক তাঁকে জাতীয় দলে দেখতে চান। এমনকি ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভাও আনচেলোত্তির সঙ্গে বৈঠকে নেইমারের প্রসঙ্গ তুলেছেন বলে জানা গিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়