শিরোনাম
◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান

প্রকাশিত : ০২ মে, ২০২৬, ১১:০৮ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

এক বি‌শেষ বলকে যমের মতো ভয় পায় বৈভব: ইয়ান বিশপ 

স্পোর্টস ডেস্ক : বৈভব সূর্যবংশী। নামটাই এখন যথেষ্ট। ১৫ বছর আগে যে ছেলেটার জন্মই হয়নি, সে-ই এখন আলোচনার কেন্দ্রে। বৈভব ব্যাট হাতে নামলেই যেন রেকর্ডের খাতা খুলে যায়, বাইশ গজে ওঠে ঝড়। তাকে দেখে তাবড় তাবড় বোলারদেরও ঘুম উড়ে যায়। অথচ সেই বৈভবই নাকি এক বিশেষ বলকে যমের মতো ভয় পায়! অন্তত এমনটাই মনে করেন কিংবদন্তি ক্রিকেটার ইয়ান বিশপ।

কিন্তু তা বলে বছর পনেরোর বৈভবের ক্রিকেট দেখে ক্যারিবিয়ান ক্রিকেটার প্রভাবিত হবেন না, সেটা কি হয়? অনেকের যেমন মনে হচ্ছে এক বছরের মধ্যে ভারতীয় দলেও চলে আসতে পারে এই তরুণ প্রতিভা। হয়তো তাঁরও তেমনই মনে হচ্ছে। রাজস্থান রয়্যালসের কিশোর ওপেনার গত আইপিএল থেকেই যেরকম ভয়ডরহীন ক্রিকেট খেলছে, তা দেখে মুগ্ধ প্রাক্তন ক্রিকেটার বিশপও। 

এক আন্তর্জাতিক ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “ও মানসিকভাবে এবং চারিত্রিক দিক থেকে খুবই শক্তপোক্ত। কারণ ও বিশ্বের সেরা অনেক বোলারদের সামলাচ্ছে। বুমরাহকে যেভাবে খেলল, তা অসাধারণ। অর্থাৎ বিশ্বের সেরা বোলারদের মুখোমুখি হওয়ার জন্য যে মানসিক গঠনের দরকার, তা ওর রয়েছে। টেকনিক্যালিও বৈভব অনন্য। ওর ব্যাটের সুইং অনেকটা বেসবলের মতো।

এরপরেই বৈভবের দুর্বলতা নিয়ে কথা বলেন ক্রিকেট বিশ্লেষক বিশপ। “ওর দুর্বলতা ঠিক কোথায়, তা বলা খুব কঠিন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এবং সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ব্যাক অফ দ্য লেংথ ডেলিভারিতে আউট হয়েছিল। ওই ডেলিভারি কিছুটা হলেও সমস্যায় ফেলে ওকে। কিন্তু যদি সেটা নিখুঁত না হয়, তাহলে সেই বল অনায়সে মাঠের বাইরে পাঠিয়ে দিতে পারে। বললেন বিশপ। 

অর্থাৎ সূর্যবংশীর ব্যাটিং টেকনিকে কিছু দুর্বলতা থাকলেও তার আগ্রাসী ও পালটা আক্রমণের ক্ষমতা অনেক সময় সেই সীমাবদ্ধতাগুলোকে ঢেকে দেয়। সে কথাই বোঝাতে চেয়েছেন প্রাক্তন ক্রিকেটার। বিশপের মতে, এই আগ্রাসী মানসিকতাই বৈভবকে আরও বিপজ্জনক করে তুলেছে। কারণ ভুল বল পেলে তার সদ্ব্যবহার করে সে।

আইপিএল ইতিহাসের দ্রুততম ক্রিকেটার হিসাবে এক মরশুমে ৪০০ রান (৯ ইনিংসে) করার কৃতিত্বও অর্জন করেছে সে। তাও আবার অবিশ্বাস্য স্ট্রাইক রেটে। ২৩৮.১০। উল্লেখ্য, চলতি বছরেই ভারতীয় দলে অনেকেই বৈভবকে দেখতে চাইছেন অনেকে। এমনকী ১৫ বছরের বিস্ময় প্রতিভাকে নিয়ে ইতিমধ্যে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে বিসিসিআই। সম্ভবত আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে মেন ইন ব্লু-দের সঙ্গে দেখা যাবে বৈভবকে। 

আর যদি সেটা হয়, তাহলে শচীন তেণ্ডুলকরকে ছাপিয়ে ভারতের ইতিহাসে সর্বকনিষ্ঠ হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের নজির গড়বে বৈভব। উল্লেখ্য, শুক্রবার দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস। সেখানে অজি পেসার মিচেল স্টার্ক বনাম বৈভবের দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে ক্রিকেট মহল। তার আগেই বিস্ময় প্রতিভার দুর্বলতা নিয়ে তোলপাড় ক্রিকেট মহল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়