শিরোনাম
◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও

প্রকাশিত : ০৬ মে, ২০২৬, ১২:২৯ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট ম‌্যাচ দেখা যা‌বে ৫০ টাকায়

নিজস্ব প্রতি‌বেদক:  বি‌সি‌বি বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ উপলক্ষে দর্শকদের জন্য সাশ্রয়ী টিকিটের ঘোষণা দিয়েছে। মিরপুরে প্রথম টেস্ট ম্যাচের টিকিট শুরু হচ্ছে মাত্র ৫০ টাকা থেকে।

আগামী ৮ মে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচে ইস্টার্ন গ্যালারির টিকিট ৫০ টাকা, ক্লাব হাউস ২০০ টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি ৩০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ড ৫০০ টাকায় পাওয়া যাবে।

টিকিট সংগ্রহ করা যাবে অনলাইনে নির্ধারিত ওয়েবসাইট থেকে। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইতোমধ্যে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল ঢাকায় পৌঁছে অনুশীলন শুরু করেছে। সিরিজের দ্বিতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে ১৬ মে থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এদিকে শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা।

বিসিবির বিজ্ঞপ্তি অনুযায়ী, নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিফর্ম ও বৈধ পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে নির্ধারিত গ্যালারিতে তারা বিনামূল্যে খেলা উপভোগ করতে পারবে। এই সুবিধা শুধু স্কুল শিক্ষার্থীদের জন্য নয়; ১৫ বছরের কম বয়সী বেসরকারি ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণরত শিক্ষার্থীরাও নিজ নিজ একাডেমির পোশাক পরে বিনামূল্যে স্টেডিয়ামে প্রবেশের সুযোগ পাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়