শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ০৬ মে, ২০২৬, ০৬:৪১ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেস্ট সি‌রি‌জে বাংলাদেশকে আম‌লে নি‌চ্ছেন না শা‌হিন আফ্রিদি

নিজস্ব প্রতি‌বেদক : পা‌কিস্তান ক্রিকেট দল দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে। শুক্রবার শুরু হবে দুই দলের লড়াই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় এই সিরিজটি দুই দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ।

অবশ্য দুই দলের সর্বশেষ দেখায় পাকিস্তানের স্মৃতিটা সুখকর নয়। সেসব মনে না রেখে, বাংলাদেশকে একরকম হুমকিই দিলেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি। বুধবার (৬ মে) অনুশীলনের ফাঁকে সংবাদ সম্মেলনে এসছিলেন আফ্রিদি।

চলতি বছরে লাল বলের ক্রিকেট খেলেনি বাংলাদেশ-পাকিস্তান কোনো দলই। তাই দুই দলের জন্যই সাদা বল থেকে লাল বলে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জটা প্রবল। আফ্রিদি জানালেন, পাকিস্তান দল চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত। আমরা পাকিস্তানেও প্রস্তুতি নিয়েছি, এখানে দুই–তিন দিন ধরে অনুশীলন করছি। দল হিসেবে আমরা চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছি। এখানে দুই ম্যাচ খেলার পর ইংল্যান্ডে তিন ম্যাচ, টেস্টে লম্বা মৌসুমের অপেক্ষায়।

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজে সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০২৪ সালে। সে বছর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফর করেছিলেন বাংলাদেশ। সেই সিরিজে পাকিস্তানকে ঘরের মাঠেই হোয়াইটওয়াশ করে এসেছিল টাইগাররা। সেই অতীত অবশ্য মনে রাখতে চান না আফ্রিদি। উল্টো বাংলাদেশকে দিয়ে রাখলেন হুমকি।

পাকিস্তানের অভিজ্ঞ পেসার আফ্রিদি বলেন, দেখুন, অতীত তো অতীতই। অতীতে কী হয়েছে, তা এখন মনে করতে চাই না। আমাদের লক্ষ্য হচ্ছে বর্তমান ও ভবিষ্যতে তাকানো। কীভাবে আমরা নিজেদের তৈরি করছি। আমাদের লক্ষ্য হচ্ছে, টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতা, শুধু একটা সিরিজ নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়