শিরোনাম
◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী

প্রকাশিত : ০৮ মে, ২০২৬, ০৯:৪১ সকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইপিএল ছে‌ড়ে দ‌লের স‌ঙ্গে পাকিস্তান সফরে যাচ্ছেন না প‌্যাট কামিন্স, স্টার্ক ও হেইজেলউড

স্পোর্টস ডেস্ক : আসন্ন পাকিস্তান সফরে অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেস ত্রয়ী প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং জশ হেইজেলউডের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। আইপিএল ও আন্তর্জাতিক সূচির সংঘর্ষের কারণে তাদের এই সফরে না থাকার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছে ক্রিকেট অ‌স্ট্রেলিয়া।

পাকিস্তান ক্রিকেট বোর্ড ঘোষণা অনুযায়ী, অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৩০ মে রাওয়ালপিন্ডিতে। এরপর ২ ও ৪ জুন লাহোরে হবে বাকি দুই ম্যাচ।

তবে এই সময়েই চলবে আইপিএলের প্লে-অফ ও ফাইনাল। ২৬ মে শুরু হয়ে ৩১ মে ফাইনাল অনুষ্ঠিত হবে, ফলে অনেক অস্ট্রেলিয়ান ক্রিকেটারের পাকিস্তান সফরে অংশ নেওয়া কঠিন হয়ে পড়েছে।

সূত্র অনুযায়ী, প্যাট কামিন্স (সানরাইজার্স হায়দরাবাদ), মিচেল স্টার্ক (দিল্লি ক্যাপিটালস) এবং জশ হেইজেলউড (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)-এর মতো শীর্ষ তারকারা তাদের আইপিএল দলের প্লে-অফে থাকায় পাকিস্তান সফর থেকে ছিটকে যেতে পারেন।অস্ট্রেলিয়া দল ২৩ মে পাকিস্তানের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা রয়েছে।

ফলে আইপিএল প্লে-অফে খেলা খেলোয়াড়দের জন্য সময়মতো জাতীয় দলে যোগ দেওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে।

এছাড়া ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে অস্ট্রেলিয়া আগামী বছর প্রায় ২০টির বেশি টেস্ট খেলবে, যার কারণে শীর্ষ খেলোয়াড়দের অতিরিক্ত চাপ এড়াতে বিশ্রামে রাখার পরিকল্পনা রয়েছে নির্বাচকদের।

বিশেষজ্ঞদের মতে, শুধু পাকিস্তান সফর নয়, আগামী বাংলাদেশ সফরেও একই কারণে কামিন্স-স্টার্ক-হেইজেলউডকে বিশ্রামে রাখা হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়