শিরোনাম
◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ

প্রকাশিত : ০৮ মে, ২০২৬, ০৭:০৪ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌ‌দি প্রো লি‌গে ফেলিক্সের হ্যাটট্রিক, রোনালদোর ১০০ গোল, শি‌রোপার প‌থে আল নাসর

স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত খে‌লে‌ছে আল নাসর। সৌদি প্রো লিগে  আল শাবাবকে ৪-২ গোলে হারিয়ে শিরোপার পথে আরেক ধাপ এগিয়ে গেল দল‌টি।

দারুণ হ্যাটট্রিক করে জয়ের নায়ক ফেলিক্স। তবে রোনালদোর গোল মানেই তার ওপর বাড়তি আলো। এই গোল তার জন্য বিশেষ কিছুও। সৌদি প্রো লিগে ১০০ গোল পূর্ণ হলো মহাতারকার। এবারের লিগে ২৮ ম্যাচে রোনালদোর গোল হলো ২৬টি, ৩১ ম্যাচে ফেলিক্সের গোল ২০টি।

আল শাবাবের মাঠে ম্যাচের তৃতীয় মিনিটে এগিয়ে যায় আল নাসর। সাদিও মানের ক্রস থেকে জটলার মধ্যে ভলিতে বল জালে জড়ান ফেলিক্স। দশম মিনিটে বক্সের মাথা থেকে আব্দুলরহমান ঘারিবের ক্রসে অনেকটা লাফিয়ে হেডে ব্যবধান বাড়ান পর্তুগিজ এই তারকাই। আল শাবাব একটি গোল ফিরিয়ে দেয় ৩০তম মিনিটে। এই ব্যবধান টিকে থাকে ৭৪ মিনিট পর্যন্ত।

৭৫তম মিনিটে বক্সের বাঁ প্রান্ত থেকে দুজনের মাঝ থেকে সাদিও মানের বাড়ানো বলে কাছ থেকে বাঁ পায়ের শটে গোল করেন রোনালদো।

সৌদি লিগে তার শততম গোল এটি, সব প্রতিযোগিতা মিলিয়ে আল নাস্‌রের হয়ে তার গোল ১২৭টি।

মিনিট পাঁচেক পরই আরেকটি গোল করে ম্যাচে আবার উত্তেজনা ফেরায় আল শাবাব। সেই রেশ জিইয়ে থাকে শেষ সময় পর্যন্ত। যোগ করা সময়ের অষ্টম মিনিটে পেনাল্টিতে হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি দলের তিন পয়েন্টও নিশ্চিত করেন ফেলিক্স। এই জয়ে ৩২ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরেকটু সংহত করল আল নাস্‌র। ৩১ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আল হিলাল।

আগামী মঙ্গলবার আল নাস্‌রের মাঠে মুখোমুখি হবে এই দু্ই দল। সেদিনই একরকম নিশ্চিত হয়ে যেতে পারে লিগের শিরোপার ফয়সালা। লিগ জিততে পারলে আল নাস্‌রের হয়ে প্রথম বড় ট্রফি জয়ের স্বাদ পাবেন রোনালদো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়