শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ১০ মে, ২০২৬, ১২:০৫ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপে খেলা নি‌য়ে আয়োজক যুক্তরাস্ট্র ও কানাডা‌কে ইরানের ১০ শর্ত

স্পোর্টস ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। তবে বিশ্বকাপে অংশগ্রহণের আগে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর কাছে বেশ কিছু শর্ত দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।

ইরানের ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, নিজেদের সংস্কৃতি, বিশ্বাস ও আদর্শ অক্ষুণ্ন রেখেই তারা বিশ্বকাপে অংশ নিতে চায়। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপ।

তবে সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি এবং ইরানকে ঘিরে কূটনৈতিক উত্তেজনার কারণে দেশটির অংশগ্রহণ নিয়ে নানা অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

সম্প্রতি কানাডায় অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে অংশ নিতে গিয়ে ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ ভিসা জটিলতায় পড়েন। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাকে কানাডায় প্রবেশ করতে দেওয়া হয়নি। এ পরিস্থিতিতে ইরানের পক্ষ থেকে বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ১০টি শর্ত তুলে ধরা হয়েছে। -- বি‌ডিপ্রতি‌দিন

শর্তগুলোর মধ্যে রয়েছে— খেলোয়াড় ও কর্মকর্তাদের নির্বিঘ্নে ভিসা প্রদান, জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের প্রতি সম্মান নিশ্চিত করা এবং পুরো টুর্নামেন্টজুড়ে দলের নিরাপত্তা নিশ্চিত করা।

ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ বলেন,‘সব খেলোয়াড় ও কোচিং স্টাফকে কোনো ধরনের জটিলতা ছাড়াই ভিসা দিতে হবে। বিশেষ করে যাঁরা সামরিক দায়িত্ব পালন করেছেন, তাঁদের ক্ষেত্রেও যেন কোনো সমস্যা না হয়। 

অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানি ফুটবলারদের বিশ্বকাপে স্বাগত জানানো হবে।

তবে সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভিসা নিয়ে জটিলতা থাকতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, নির্ধারিত সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্রেই নিজেদের ম্যাচ খেলবে ইরান। গ্রুপ ‘জি’-তে ইরানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিসর।

আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান। পরবর্তী ম্যাচগুলো হবে লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে। ইরানের ফুটবল ফেডারেশন স্পষ্টভাবে জানিয়েছে,‘যোগ্যতা অর্জন করা কোনো দেশকে বিশ্বকাপে অংশগ্রহণ থেকে কোনো বহিঃশক্তি বঞ্চিত করতে পারে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়