শিরোনাম
◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী

প্রকাশিত : ১০ মে, ২০২৬, ১১:২০ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ইং‌লিশ লি‌গে দারুণ এক জয় পে‌লো ম‌্যান‌চেস্টার সি‌টি

‌স্পোর্টস ডেস্ক : ব্রেন্টফোর্ডকে হারিয়ে লিগ শিরোপা লড়াইয়ে সম্ভাবনা উজ্জ্বল রাখলো ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ৩-০ গোলে জিতেছে কোচ পেপ গুয়ার্দিওলার দল। আর্লিং হলান্ড ব্যবধান দ্বিগুণ করার পর, তৃতীয় গোলটি করেন ওমার মার্মুশ।

ম্যাচে একচেটিয়া আধিপত্য করে সিটি। প্রায় ৬০ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২৫ শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখতে পারে তারা। ব্রেন্টফোর্ডের তিন শটের একটি লক্ষ্যে ছিল। ৩৫ ম্যাচে ২২ জয় ও আট ড্রয়ে ৭৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিটি। সমান ম্যাচে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আর্সেনাল।

এভারটনের মাঠে গত সপ্তাহের হোঁচটে এমনিতেই লাগাম হাতছাড়া হয়ে গেছে, নতুন কোনো ধাক্কায় ফিকে হয়ে যেতে পারে সম্ভাবনা- তাই জয়ের তাড়নায় ম্যাচের শুরু থেকেই আক্রমণের সূচনা করে সিটি। প্রথমার্ধের পুরো সময়ে চাপ ধরে রাখা তারা।

প্রথম আধা ঘণ্টায় দুইবার ডি-বক্সে ভালো পজিশনে বল পান হলান্ড, কিন্তু একবারও প্রতিপক্ষ গোলরক্ষকের কঠিন পরীক্ষা নিতে পারেননি নরওয়ে তারকা। ডোকু বারবার বাঁ দিক দিয়ে আক্রমণ করেছেন, তবে প্রতিবারই শেষটা হয়েছে হতাশায়। প্রথমার্ধে কেবল একটি লক্ষ্যভ্রষ্ট শট নিতে পারা ব্রেন্টফোর্ড ৫৫তম মিনিটে দ্বিতীয় শট নেয়। ইগর থিয়াগোর সেই প্রচেষ্টা ঝাঁপিয়ে আটকান জানলুইজি দোন্নারুম্মা।

৬০তম মিনিটে অবশেষে ডেডলক ভাঙতে পারে সিটি। সতীর্থের ছোট কর্নারে বল ধরে বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে জোরাল শটে দূরের পোস্ট দিয়ে দারুণ গোলটি করেন ডোকু।

গত সপ্তাহে এভারটনের মাঠে ৩-৩ ড্র ম্যাচে জোড়া গোল করেছিলেন এই বেলজিয়ান উইঙ্গার। এবারের লিগে তার গোল হলো পাঁচটি, মৌসুমে সব মিলিয়ে আটটি।

১৫ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন হলান্ড এবং জয়ের পথে এগিয়ে যায় সিটি। অ্যান্টোয়ান সেমেনিওর বাড়ানো বল প্রতিপক্ষের গোলমুখে জটলার মধ্যে পেয়ে, দ্বিতীয় প্রচেষ্টায় কোনোমতে ব্যাকহিলে গোলটি করেন হলান্ড। লিগে টানা চার ম্যাচে জালের দেখা পেলেন হলান্ড। ২৬ গোল করে আবারও গোল্ডেন বুট জয়ের পথে আছেন তিনি।

৮২তম মিনিটে কাছ থেকে ফিল ফোডেনের একটি ফ্লিক অসাধারণ ক্ষিপ্রতায় রুখে দেন কুইভিন কেলেহার। তবে যোগ করা সময়ে ঠিকই ব্যবধান বাড়ায় সিটি। হলান্ডের পাস ডি-বক্সে পেয়ে একজনের বাধা সামলে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন মিশরের ফরোয়ার্ড মার্মুশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়