শিরোনাম
◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ

প্রকাশিত : ১১ মে, ২০২৬, ০৯:০৭ সকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ‌স্ট্রেলিয়ান মি‌চেল স্টার্ক ২০২৭ বিশ্বকাপে খেলার আশা ছাড়ছেন না 

স্পোর্টস ডেস্ক : মিচেল স্টার্কের আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ বছর পার করার পরও খেলার তাড়না কমেনি। অস্ট্রেলিয়ার এই পেসার আশা করছেন, আরও কয়েক বছর খেলে যেতে পারবেন। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপেও অংশ নেওয়ার আশা করছেন তিনি।

৩৬ বছর বয়সী বাঁহাতি পেসার সব ফরম্যাট মিলিয়ে ৭৫৯ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। তার ওপরে আছেন শুধু শেন ওয়ার্ন ও গ্লেন ম্যাকগ্রা। ক্যারিয়ার দীর্ঘায়িত করতে গত সেপ্টেম্বরে টি–টুয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন স্টার্ক।

পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হবে। --- অলআউট স্পোর্টস

শনিবার সাংবাদিকদের স্টার্ক বলেন, আমি খুবই প্রতিযোগিতাপ্রবণ, ক্রিকেটের এই দিকটাই আমি সবচেয়ে উপভোগ করি। অস্ট্রেলিয়ার হয়ে খেললে আমি আমার কয়েকজন সেরা বন্ধুর সঙ্গে মাঠ ভাগাভাগি করতে পারি। কঠোর পরিশ্রম যেমন উপভোগ করি, তেমনি প্রতিদ্বন্দ্বিতাও উপভোগ করি। এখনও খেলাটা মজার লাগছে।

কনুই ও কাঁধের ছোটখাটো চোট সামলাতে হলেও আন্তর্জাতিক ক্রিকেটের চাপের মধ্যেও শরীর এখনো ভালো সাড়া দিচ্ছে বলে জানান স্টার্ক। কিছু না কিছু তো থাকেই। কনুই ও কাঁধে একটু সমস্যা আছে, যা এখনো নিয়ন্ত্রণে রাখা হচ্ছে। তবে টি–টুয়েন্টি ক্রিকেটে শারীরিক চাপ সম্ভবত কিছুটা কম। ১৬ বছর পরও ভালোভাবেই টিকে আছি, আশা করি সামনে আরও কয়েক বছর খেলতে পারব।

২০১০ সালে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হওয়া স্টার্ক বর্তমানে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন। সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে ৪-১ ব্যবধানে অ্যাশেজ জয়ে সিরিজসেরার পুরস্কারও জিতেছেন তিনি।

স্টার্ক বলেন, ২০২৭ বিশ্বকাপ এখনো অনেক দূরের ব্যাপার, তবে আশা করি সেখানে থাকব। বিশ্বকাপ তো সবসময়ই সব ক্রিকেটারেরই লক্ষ্য।

আমি টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে এসেছি, কিন্তু এখনো ক্রিকেট উপভোগ করছি। আমি নির্দিষ্ট সময়সীমা ঠিক করি না — শরীর কেমন সাড়া দিচ্ছে এবং ক্রিকেট কেমন চলছে, সেটাই দেখি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়