শিরোনাম
◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী

প্রকাশিত : ১১ মে, ২০২৬, ১০:২৪ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ‌নেক ক‌ষ্টে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড‌কে হারা‌লো আর্সেনাল

স্পোর্টস ডেস্ক : ও‌য়েস্ট হ‌্যাম ইউনাইটে‌ডের মাঠে রোববার ইং‌লিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ১-০ গোলে জিতেছে আর্সেনাল। তাদের জয়ের নায়ক লেয়ান্ড্রো ট্রসাড। আসরে আর্সেনালের এটা টানা তৃতীয় জয়। ৩৬ ম্যাচে ২৪ জয় ও ৭ ড্রয়ে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। এক ম্যাচ কম খেলে ৫ পয়েন্ট কম নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। বেশ আত্মবিশ্বাসের সঙ্গে ম্যাচের শুরুটা করে আর্সেনাল। পরপর দুই মিনিটে দারুণ তিনটি সুযোগ তৈরি করে তারা। -- বি‌ডি‌নিউজ

নবম মিনিটে ছয় গজ বক্সের মুখ থেকে রিকার্দো কালাফিওরির শট কোনোমতে আটকান এক ডিফেন্ডার, বল চলে যায় বাইরে। ওই কর্নারে প্রথমে লেয়ান্ড্রো ট্রসাডের হেড দারুণ ক্ষিপ্রতায় ঠেকান গোলরক্ষক, ফিরতি বল অন্যদের থেকে পেয়ে আবার হেড করেন ট্রসাড, এবার বল লাগে পোস্টে। প্রতিপক্ষের শুরুর টানা আক্রমণ সামলে পাল্টা আক্রমণ শুরু করে ওয়েস্ট হ্যাম। আর আর্সেনালের পারফরম্যান্সে ধার কমে আসে।

গতিময় এক পাল্টা আক্রমণে ৪৫তম মিনিটে সুবর্ণ সুযোগ পায় স্বাগতিকরা। তবে ডি-বক্সে অরক্ষিত ভালেন্তিনের হেড ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন আর্সেনাল গোলরক্ষক দাভিদ রায়া।

দ্বিতীয়ার্ধে অনেকটা সময় কেউই উল্লেখযোগ্য কিছু করতে পারেনি। ৭৮তম মিনিটে একবার দাভিদ রায়ার পরীক্ষা নেয় ওয়েস্ট হ্যাম, তবে মাতেউস ফের্নান্দেসের শট দারুণ দৃঢ়তায় আটকে দেন স্প্যানিশ গোলরক্ষক।

এর পাঁচ মিনিট পরই উদযাপনের উপলক্ষ পায় আর্সেনাল। ডি-বক্সে মার্টিন ওদেগোর ছোট পাস বাড়ান পাশে ট্রসাডকে, আর প্রথম ছোঁয়ায় নিচু শটে ব্যবধান গড়ে দেন বেলজিয়ান ফরোয়ার্ড।

ছয় মিনিট যোগ করা সময়ের পঞ্চম মিনিটে কর্নারে উড়ে আসা বল ডি-বক্সে আর্সেনাল ক্লিয়ার করতে ব্যর্থ হলে, জোরাল শটে বল জালে পাঠান ক্যালাম উইলসন। আবারও লাগাম হাতছাড়া হওয়ার শঙ্কায় পড়ে যায় সফরকারীরা।

তবে ভিএআর মনিটরে সময় নিয়ে দেখে ফাউলের বাঁশি বাজান রেফারি; গোলরক্ষক রায়াকে লাফ দিতে বাধা দিয়েছিলেন ওয়েস্ট হ্যামের বদলি ফরোয়ার্ড পাবলো।

বেঁচে যায় আর্সেনাল, তাদের শিরোপা স্বপ্নও তাতে উজ্জ্বল হয় আরেকটু। আগামী সপ্তাহে তারা ঘরের মাঠে খেলবে বার্নলির বিপক্ষে, এবং শেষ রাউন্ডে খেলবে ক্রিস্টাল প্যালেসের মাঠে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়