শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি

প্রকাশিত : ১১ মে, ২০২৬, ০৩:৩৯ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃষ্টিতে বন্ধ খেলা, ১২০ রানে এগিয়ে বাংলাদেশ

মিরপুর টেস্টে আবারও হানা দিয়েছে বৃষ্টি। লাঞ্চ বিরতির পর বৃষ্টির দাপটে কোনো বলই আর মাঠে গড়ায়নি। সবাই ফিরে গেছেন সাজঘরে। মাঠ থেকে পাওয়া সর্বশেষ খবর, বৃষ্টি থেমেছে। তবে দীর্ঘ বৃষ্টির কারণে পানি জমে গেছে স্টেডিয়ামের নানা জায়গায়। মাঠ শুকিয়ে খেলা শুরু করতে তাই কিছুটা সময় লাগবেই।

বিনা উইকেটে ৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। দুই ওপেনার মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলাম বেশিক্ষণ টেকেননি। ২৬ বলে ৫ রান করে দলের ১৫ রানের মাথাতে বিদায় নিয়েছেন জয়। সাদমান থামেন দলের ২৩ রানের মাথাতে, ২২ বলে করেছেন ১০ রান।

দুই ওপেনারের বিদায়ের পর ক্রিজে নামেন মুমিনুল হক এবং নাজমুল হোসেন শান্ত। ঠাণ্ডা মাথার ব্যাটিংয়ে পরিস্থিতি সামলেছেন দুজন। উইকেটের চারপাশে খেলেছেন দারুণ সব শট, বের করেছেন রান। স্ট্রাইক রোটেট করে দলের রানের চাকা সচল রেখেছেন। শুরুর ধাক্কা ধীরে ধীরে কাটিয়ে উঠেছে বাংলাদেশ।

লাঞ্চের আগে আর কোনো বিপদ হতে দেননি মুমিনুল এবং শান্ত। দুজনের দারুণ বোঝাপড়ায় এগিয়েছে বাংলাদেশের ইনিংস। সাবলীল ব্যাটিংয়ে দৃষ্টিনন্দন সব শট খেলেছেন দুজন। দলের বোর্ডে তুলেছেন রান। আর উইকেট হারায়নি বাংলাদেশ।

২ উইকেট হারিয়ে রান নিয়ে লাঞ্চে গেছে টাইগাররা। লিড এখন রানের। পাকিস্তানের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ আব্বাস এবং হাসান আলী।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়