শিরোনাম
◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ

প্রকাশিত : ১১ মে, ২০২৬, ০৭:৪১ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড্রর দি‌কে যা‌চ্ছে মিরপুর টেস্ট

স্পোর্টস ডেস্ক : ‌ফিফটি করে ফিরে গেছেন মুমিনুল হক। টানা পঞ্চম ফিফটি করলেও রূপান্তর করতে পারলেন না সেঞ্চুরিতে। মুমিনুলের বিদায়ের পর বিকেলের বাকিটা সময় নাজমুল হোসেন শান্তকে সঙ্গ দিয়েছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। শান্ত পার করেছেন পঞ্চাশের ঘর। দেড়শ ছাড়িয়েছে বাংলাদেশের দলীয় সংগ্রহ। ঢাকা টেস্টের চতুর্থ দিন শেষে আজ সোমবার (১১ মে) ৫০ ওভারে ৩ উইকেটে ১৫২ রান স্বাগতিকদের। লিড ১৭৯ রান।

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে পঞ্চম ও শেষ দিনে মঙ্গলবার শান্ত মাঠে নামবেন ৫৮ রানে অপরাজিত থেকে। ১৬ রান নিয়ে তার সঙ্গে নামবেন মুশফিক। এই জুটি আজ চতুর্থ উইকেটে জমা করেছে অবিচ্ছিন্ন ২৪ রান।

মুমিনুল বিদায় নেন ৫৬ রান করে। শাহিন আফ্রিদির বলে উইকেটের পেছনে মোহাম্মদ রিজওয়ানকে ক্যাচ দেন তিনি। ১২৮ রানে বাংলাদেশ হারায় তৃতীয় উইকেট। ভাঙে শান্ত-মুমিনুলের ১০৫ রানের জুটি।

এদিন তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্ট ৫ হাজার রানের ছোট্ট ক্লাবে প্রবেশ করেছেন মুমিনুল। ৩৮তম ওভারের শেষ বলে নোমাল আলীর বলে স্কয়ার লেগে সিঙ্গেল নেন তিনি। পূর্ণ করেন হাফসেঞ্চুরি। টানা পঞ্চম ফিফটিতে ঢুকে যান পাঁচ হাজারি ক্লাবে। এর আগে মুশফিকুর রহিম ও তামিম ইকবালই কেবল বাংলাদেশিদের মধ্যে টেস্টে ৫ হাজার রান করেছেন। এই মাইলফলক স্পর্শ করতে মুমিনুলের লেগেছে ৭৬টি টেস্ট ও ১৪১ ইনিংস। ১৩ সেঞ্চুরির বিপরীতে ফিফটি ২৭টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়