শিরোনাম
◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ

প্রকাশিত : ১২ মে, ২০২৬, ১১:১০ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

স্মিথ, ম্যাক্সওয়েল ও স্টয়নিস ছাড়াই বাংলাদেশ সফরে আস‌ছে অ‌স্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য অস্ট্রেলিয়ার ঘোষণা করা দলে জায়গা হয়নি স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টয়নিসের মতো অভিজ্ঞ তিন তারকার। তবে জাতীয় দলের জার্সিতে তাদের টি-টোয়েন্টি ক্যারিয়ার এখনই শেষ হয়ে যাচ্ছে না বলে আশ্বস্ত করেছেন দেশটির প্রধান নির্বাচক জর্জ বেইলি।

আগামী ১৭, ১৯ ও ২১ জুন চট্টগ্রামে সিরিজের তিনটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। সোমবার ঘোষণা করা ১৬ সদস্যের এই দলে নেই প্যাট কামিন্স এবং জশ হ্যাজেলউডও। তবে এই দুই তারকা পেসারকে মূলত আগামী আগস্ট থেকে শুরু হতে যাওয়া ২০ ম্যাচের ব্যস্ত টেস্ট সূচির কথা মাথায় রেখে বিশ্রাম দেওয়া হয়েছে।

ম্যাক্সওয়েল ও স্টয়নিস গত এক দশক ধরে অস্ট্রেলিয়ার টি-টুয়েন্টি দলের অবিচ্ছেদ্য অংশ। দেশকে ২০২১ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তারা। সবশেষ টি-টুয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স করা দলে মূল একাদশেও ছিলেন তারা।

অন্যদিকে আসর শুরুর পর বদলি হিসেবে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছিলেন স্মিথ। কিন্তু ২০২৪ সালের ফেব্রুয়ারির পর থেকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেননি তিনি। দল ঘোষণার পর সাংবাদিকদের বেইলি জানান, অভিজ্ঞ এই তিন ক্রিকেটারকে এখনও দল থেকে বাদ দেওয়া হয়নি। তবে বিশ্বকাপ ব্যর্থতার পর ২০২৮ সাল অলিম্পিক এবং ঘরের মাঠে বিশ্বকাপের কথা মাথায় রেখে নতুনদের পরখ করার এটিই উপযুক্ত সময়।

এটি রাস্তার শেষ নয়। আমি একে ঠিক ‘বাদ পড়া’ বলব না, তবে এটি স্পষ্ট যে তারা এই মুহূর্তে স্কোয়াডে নেই। আমাদের বিশ্বকাপের ফল এবং পরবর্তী চক্রের কথা বিবেচনায় নিলে, ভিন্ন ভিন্ন খেলোয়াড়দের দেখে নেওয়ার এটাই সেরা সুযোগ।… তবে এর মানে এই নয় যে, আমরা তাদের শেষ দেখে ফেলেছি।

জায়গা হারানো তিন ক্রিকেটারদের মধ্যে সাম্প্রতিক সময়ে টি-টুয়েন্টিতে একদমই ছন্দে নেই ম্যাক্সওয়েল। সবশেষ ২০ টি-টুয়েন্টি ইনিংসে মাত্র একটি ফিফটি করেছেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার। ২০২৮ বিশ্বকাপের সময় তার বয়স হবে ৪০। ৩৭ বছর বয়সী স্টয়নিস বর্তমানে পাঞ্জাব কিংসের হয়ে আইপিএলে দুর্দান্ত ছন্দে আছেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার চাহিদা এখনও তুঙ্গে।

অন্যদিকে স্মিথ দীর্ঘদিন ধরেই ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হতে যাওয়া অলিম্পিকে খেলার তীব্র ইচ্ছা প্রকাশ করে আসছেন। সবশেষ বিগ ব্যাশেও ব্যাট হাতে ছিলেন দুর্দান্ত ছন্দে। এছাড়া সদ্য শেষ হওয়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) একটি সেঞ্চুরিসহ ১৬১ দশমিক ৭০ স্ট্রাইক রেটে ৩৮০ রান করেছেন। কিন্তু নির্বাচকরা ৩৭ বছর বয়সী এই ব্যাটারকে ওপেনার হিসেবেই ভাবছেন। অস্ট্রেলিয়া দলে এই পজিশনে বর্তমানে অধিনায়ক মিচেল মার্শ এবং ট্র্যাভিস হেড অগ্রাধিকার পাচ্ছেন। স্মিথ, ম্যাক্সওয়েল ও স্টয়নিস গত বছর ওয়ানডে থেকে অবসর নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়