শিরোনাম
◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা

প্রকাশিত : ১৪ মে, ২০২৬, ১১:৪৫ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আফগানিস্তান টেস্টের আগে পেসার সঙ্কটে ভারত

স্পোর্টস ডেস্ক: ভারতীয় দলের ব্যস্ত ক্রীড়াসূচির কারণে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচের জন্য পেস আক্রমণ বেছে নিতে গিয়ে বড় সমস্যায় পড়েছেন জাতীয় নির্বাচকরা। আগামী ৬ জুন চণ্ডীগড়ে বল গড়ানোর কথা। 

সূত্রের খবর, আগামী কয়েক মাসের রোডম্যাপ নিয়ে আলোচনা করতে বিসিসিআই-এর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন নির্বাচকরা। সপ্তাহান্তে বা আগামী সপ্তাহে হতে পারে দল নির্বাচনের বৈঠক। জানা গিয়েছে, নির্বাচক মণ্ডলী এবং টিম ম্যানেজমেন্ট, দু'পক্ষই প্রতিটি টেস্টে ভারতের সেরা একাদশ নামানোর পক্ষে।

আগামী ন'মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতকে খেলতে হবে মোট ন'টি টেস্ট। যদিও আফগানিস্তানের বিরুদ্ধে এই একমাত্র টেস্টটি ডব্লিউটিসি-র  অন্তর্ভুক্ত নয়।

সবচেয়ে বড় দুশ্চিন্তা এখন প্রথম সারির পেসারদের নিয়ে। কারণ, আইপিএল শেষ হবে ৩১ মে। ফলে মাত্র কয়েক দিনের ব্যবধানে টেস্ট খেলতে হবে ক্রিকেটারদের। সূত্রের দাবি, কোন কোন দল আইপিএলের প্লে-অফে উঠছে, তা দেখেই পেস আক্রমণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা। 

আইপিএল প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে লখনউ সুপার জায়ান্টস এবং মুম্বই ইন্ডিয়ান্স। এই দুই দলের মধ্যে নিয়মিত টেস্ট খেলোয়াড় হিসেবে রয়েছেন কেবল জশপ্রীত বুমরাহ। তবে বুমরাহর কাজের চাপ বা ওয়ার্কলোড নিয়ে বরাবরই সতর্ক বোর্ড।

অন্যদিকে, ভারতের নিয়মিত পেসার মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ এখনও প্লে-অফের লড়াইয়ে থাকা গুজরাট টাইটান্সের হয়ে খেলছেন। ফলে তাঁদের নিয়ে সিদ্ধান্তও সহজ নয়।

এদিকে, আকাশ দীপ এখনও কোমরের চোট থেকে পুরোদস্তুর সেরে উঠতে পারেননি। দ্রুত মাঠে ফেরার সম্ভাবনাও কম। হর্ষিত রানাও জুনের তৃতীয় সপ্তাহের আগে ফিট হয়ে উঠবেন না বলেই জানা যাচ্ছে।

অন্যদিকে, নির্বাচকরা যে মহম্মদ সামির থেকে কার্যত মুখ ফিরিয়ে নিয়েছেন, তার ইঙ্গিত আগেই মিলেছে। তাই শুধুমাত্র এই একমাত্র টেস্টের জন্য তাঁকে আবার দলে ফেরানো হলে তা বড় চমক হিসেবেই দেখা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়