শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১৪ মে, ২০২৬, ০৫:১৮ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুবাদের মেন্টর হিসেবে নতুন ভূমিকায় মাহমুদউল্লাহ

জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাককে কয়েকদিন আগেই বিসিবি হাই-পারফরম্যান্স ইউনিটের (এইচপি) স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগের বিষয়টি চূড়ান্ত হয়েছে। এবার মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়োগ দেওয়া হচ্ছে অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের মেন্টর হিসেবে। বিসিবিরি উর্ধ্বতন একজন অফিসিয়াল এ খবর সমকালকে নিশ্চিত করেছেন। মাহমুদউল্লাহ ঘরোয়া ক্রিকেট খেলার পাশাপাশি মেন্টরের দায়িত্ব পালন করবেন। বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে এই নিয়োগ হচ্ছে।

২০২৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ পর্যন্ত যুবাদের মেন্টর হিসেবে কাজ করার সুযোগ দেওয়া হতে পারে মাহমুদউল্লাহকে। বাংলাদেশে হবে পরের যুব বিশ্বকাপ। বিসিবির বর্তমান নীতিনির্ধারকরা চেষ্টা করছেন জাতীয় দল থেকে অবসর নেওয়া ক্রিকেটারদের বয়সভিত্তিক দল থেকে কোচিং পেশায় যুক্ত করতে। 

একজন কর্মকর্তা বলেন, ‘আব্দুর রাজ্জাক, মাহমুদউল্লাহ দেশের হয়ে তিন সংস্করণে খেলেছেন। উনারা কোচিং পেশায় থাকলে ক্রিকেটাররা কিছু শিখতে পারবে। এ কারণে রাজ্জাককে এইচপির স্পিন কোচ আর মাহমুদউল্লাহকে অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর করা হয়েছে। যখন যুবাদের ক্যাম্প হবে তখন সাতদিন ক্যাম্পে থেকে ছেলেদের শেখাবেন তিনি। দেশে বা বিদেশে সিরিজ খেলা থাকলে বা টুর্নামেন্ট খেলতে গেলে তখন মাহমুদউল্লাহ দলের সঙ্গে থাকবেন। ছেলেগুলো তার কাছ থেকে শেখার চেষ্টা করবে। সম্মানের জায়গাটাও থাকবে। জাতীয় দলে কিছুদিন পরে গেলে ভালো হবে। কারণ তিনি এই খেলোয়াড়দের সঙ্গেই জাতীয় দলে খেলেছেন। তারা জানে মাহমুদউল্লাহ কি বলবেন।’

২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন মাহমুদউল্লাহ। টেস্ট ক্রিকেট ছেড়েছেন ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে দেড়শ রানের ইনিংস খেলে। হারারেতে হয়েছিল টেস্ট ম্যাচটি। ৫০ টেস্টে ২০৯১৪ রান ও ৪৩টি উইকেট মাহমুদউল্লাহর। ২০২৪ সালে ভারতে শেষ টি২০ ম্যাচ খেলেন তিনি। ২৪৪৪ রান ও ৪১টি উইকেট আছে তার। ২৩৯টি ওয়ানডে ম্যাচ খেলে ৫৬৮৯ রান করেছেন তিনি। ওয়ানডে উইকেট শিকার ৯২টি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া লিগের নিয়মিত মুখ মাহমুদউল্লাহ। ওয়ানডে ও টি২০ ক্রিকেট খেলেন তিনি। বিপিএলে খেলেছেন রংপুর রাইডার্সে। ঢাকা প্রিমিয়ার লিগে খেলছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়