শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১৪ মে, ২০২৬, ০৮:১৮ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

না‌হিদ রানা এপ্রিল মা‌সের আইসিসির সেরা ক্রিকেটার নির্বা‌চিত

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের এপ্রিল মাসের জন্য আইসিসির সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। খবর আইসিসির।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেট শিকার করে আইসিসি মেনস প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কার জিতেছেন এই ডানহাতি গতিতারকা। এর আগে মার্চ মাসেও পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমান ৮ উইকেট নিয়েছিলেন তিনি। এই প্রথম আইসিসির মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন নাহিদ রানা। একই সঙ্গে গত বছরের এপ্রিলে মেহেদী হাসান মিরাজের পর বাংলাদেশের প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে এই সম্মান অর্জন করলেন তিনি।

পুরস্কার জয়ের প্রতিক্রিয়ায় নাহিদ বলেন, ‘নিউজিল্যান্ডের মতো বিশ্বমানের দলের বিপক্ষে ভালো খেলে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হওয়াটা দারুণ অনুভূতির। দেশের মাটিতে এমন পারফরম্যান্স করতে পারাটা সিরিজটিকে আরও বিশেষ করে তুলেছে। এই স্মৃতি সবসময় মনে থাকবে। তিনি আরও বলেন, ‘সতীর্থদের সমর্থন ও বিশ্বাসের জন্য আমি কৃতজ্ঞ। আশা করি সামনে আরও জয় ও স্মরণীয় মুহূর্ত উপহার দিতে পারব দলেক।’

সিরিজের প্রথম ওয়ানডেতে খুব একটা সফল ছিলেন না নাহিদ। একটি উইকেট নিতে খরচ করেন ৬৫ রান। তবে দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ান তিনি। ক্যারিয়ারের দ্বিতীয় পাঁচ উইকেট শিকার করেন এই পেসার, যার প্রথমটিও এসেছিল চলতি বছরের মার্চে পাকিস্তানের বিপক্ষে। দ্বিতীয় ওয়ানডেতে শুরু থেকেই নিউজিল্যান্ড ব্যাটারদের চাপে রাখেন নাহিদ। পাওয়ারপ্লেতেই তুলে নেন দুই উইকেট। পরে আরও তিন উইকেট নিয়ে কিউইদের ব্যাটিং লাইনআপ পুরোপুরি ভেঙে দেন। তার দুর্দান্ত বোলিংয়ে নিউজিল্যান্ড অলআউট হয় ১৯৮ রানে। নাহিদের বোলিং ফিগার ছিল ৫ উইকেটে ৩২ রান।

চট্টগ্রামে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ওয়ানডেতেও দারুণ বোলিং করেন তিনি। আরও দুই উইকেট শিকার করে বাংলাদেশকে ২-১ ব্যবধানে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অসাধারণ পারফরম্যান্সের জন্য সিরিজসেরার পুরস্কারও ওঠে তার হাতে। পুরো সিরিজে নাহিদ রানা ১৬.৭৫ গড়ে এবং ৪.৪৬ ইকোনমি রেটে মোট ৮ উইকেট নেন। এই ধারাবাহিক পারফরম্যান্সই তাকে এনে দিয়েছে এপ্রিল ২০২৬ মাসের আইসিসি প্লেয়ার অব দ্য মান্থের সম্মান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়