শিরোনাম
◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার

প্রকাশিত : ১৫ মে, ২০২৬, ০৬:০৪ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২৬ ফিফা  বিশ্বকাপের দল ঘোষণা জাপানের 

স্পোর্টস ডেস্ক : এশিয়ার পরাশ‌ক্তি জাপান অবশেষে ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে।  শুক্রবার (১৫ মে) টোকিওতে ‘সামুরাই ব্লু’দের কোচ হাজিমে মোরিইয়াসু অভিজ্ঞতা আর তরুণ প্রতিভার মিশেলে ২৬ সদস্যের পূর্ণাঙ্গ দল ঘোষণা করেন। 

সেই দলে জায়গা করে নিয়েছেন দীর্ঘদিন ইনজুরির সাথে লড়াই করা সাবেক আর্সেনালের তারকা তাকেহিরো তোমিয়াসু। দলে আরও জায়গা করে নিয়েছেন অভিজ্ঞ মিডফিল্ডার ওয়াতারু এন্দো এবং ৩৯ বছর বয়সী অভিজ্ঞ ফুলব্যাক ইউতো নাগাতোমো।

ইনজুরির কারণে প্রায় দুই বছর জাপানের হয়ে মাঠে নামা হয়নি তোমিয়াসুসের। সবশেষ ২০২৪ সালের জুনে সিরিয়ার বিপক্ষে দেশের জার্সি গায়ে জড়িয়েছিলেন তিনি। গত বছর আর্সেনালের সাথে চুক্তি বাতিলের পর বর্তমানে ডাচ ক্লাব আয়াক্সে খেলছেন এই সেন্ট্রাল ডিফেন্ডার। 

জাপানের অধিনায়ক ওয়াতারু এন্দো গত এপ্রিল মাসে গোড়ালির গুরুতর চোটে পড়েছিলেন। তবে বিশ্বকাপ শুরুর আগেই নিজেকে পুরোপুরি ফিট করে তুলেছেন তিনি। মাঝমাঠে তার অভিজ্ঞতা ও লড়াকু মানসিকতার ওপরই অনেকটা ভরসা জাপানের।

অভিজ্ঞতার দিক থেকে সবচেয়ে এগিয়ে আছেন ইয়তো নাগামোতো। জাতীয় দলের হয়ে ১৪৪ ম্যাচ খেলা এই ডিফেন্ডার খেলতে যাচ্ছেন নিজের পঞ্চম বিশ্বকাপ। এ ছাড়া দলে জায়গা পেয়েছেন ইউরোপের বিভিন্ন লিগে খেলা একাধিক পরিচিত মুখ।

এটি হতে যাচ্ছে বিশ্বকাপের মঞ্চে জাপানের অষ্টম উপস্থিতি। গত দুই বিশ্বকাপে শেষ ১৬ থেকে বিদায় নিতে হয়েছিল সূর্যোদয়ের দেশটিকে। ২০১৮ সালে বেলজিয়াম এবং ২০২২ সালে ক্রোয়েশিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল তাদের। কোচ হিসেবে এটি মোরিয়াসুর দ্বিতীয় বিশ্বকাপ।

জাপানের বিশ্বকাপ দল ----

গোলকিপার: জায়ন সুজুকি, তোমোকি হায়াকাওয়া, কেইসুকে ওসাকো।

রক্ষণভাগ: ইউতো নাগাতোমো, শোগো তানিগুচি, কো ইতাকুরা, সুয়োশি ওয়াতানাবে, তাকেহিরো তোমিয়াসু, হিরোকি ইতো, আইয়ুমু সেকো, ইয়ুকিনারি সুগাওয়ারা, জুনোসুকে সুজুকি।

মধ্যমাঠ ও আক্রমণভাগ: ওয়াতারু এন্দো, জুনিয়া ইতো, দাইচি কামাদা, কোকি ওগাওয়া, দাইজেন মায়েদা, রিতসু দোয়ান, আয়াসে উয়েদা, আও তানাকা, কেইতো নাকামুরা, কাইশু সান্নো, তাকেফুসা কুবো, ইউইতো সুজুকি, কেন্টো শিগাই ও কেইসুকে গোতো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়