শিরোনাম
◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার

প্রকাশিত : ১৭ মে, ২০২৬, ০৭:১৩ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ্বিতীয় দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে

ইশ! আরেকটু যদি সাবধানী হতাম—মাথা নিচু করে সাজঘরের পথে হাঁটতে হাঁটতে বোধহয় এই কথাই বলছিলেন মুমিনুল হক। খুররম শেহজাদের বল তাঁর ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেটের পেছনে থাকা মোহাম্মদ রিজওয়ানের হাতে। ক্যাচ নিতে ভুলে করেননি এই উইকেটরক্ষক ব্যাটার।

মুমিনুল আউট হওয়ার পরই দিনের খেলা শেষ করে দেন আম্পায়াররা। বাঁহাতি ব্যাটার ফিরলে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। এরপরও স্বস্তিময় একটা দিনই পার করল স্বাগতিকেরা। দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের লিড ১৫৬ রানের।

সাকিবের রেকর্ড ভেঙে তাইজুলের পেছনে ছুটছেন রানাসাকিবের রেকর্ড ভেঙে তাইজুলের পেছনে ছুটছেন রানা
আগের দিন লিটন দাসের লড়াকু সেঞ্চুরিতে অলআউট হওয়ার আগে ২৭৮ রান করেছিল বাংলাদেশ। জবাবে আজ দুই সেশনের একটু বেশি খেলে ২৩২ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ৪৬ রানের লিড নেওয়া বাংলাদেশ দ্বিতীয় দিনের খেলা শেষে ৩ উইকেট হারিয়ে ১১০ রান করেছে। নাজমুল হোসেন শান্ত ১৩ রান নিয়ে তৃতীয় দিন ব্যাট করতে নামবেন।

লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দলীয় ১৫ রানে ফেরেন অভিষিক্ত তানজিদ হাসান তামিম। প্রথম ইনিংসে ২৬ রান করা এই ওপেনার এবার করলেন মাত্র ৪ রান। দ্বিতীয় উইকেটে মুনিনুলকে নিয়ে ৭৬ রানের জুটি গড়ে বিপদ সামাল দেন মাহমুদুল হাসান জয়। পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম ৩ ইনিংসে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ ছিলেন তিনি। অবশেষে শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে ফিফটির দেখা পেলেন। মোহাম্মদ আব্বাসের বলে আব্দুল্লাহ ফজলের তালুবন্দী হওয়ার আগে ১০ বাউন্ডারিতে ৫২ রান এনে দেন জয়।

জয়ের বিদায়ের পর ক্রিজে আসেন শান্ত। অধিনায়ককে নিয়ে দিন পার করে দেওয়ার চেষ্টায় ছিলেন মুমিনুল। কিন্তু সাবেক অধিনায়ক ব্যক্তিগত ৩০ রানে ফিরলে ভাঙে ১৯ রানের জুটি। বাংলাদেশের পতন হওয়া ৩ উইকেটের দুইটাই নেন খুররম শেহজাদ। এই পেসারের খরচ ১৯ রান। বৃষ্টি না হলে চতুর্থ দিনেই শেষ হবে সিলেট টেস্ট, সেটা একরকম নিশ্চিত। ঢাকা টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। সিরিজ হার ঠেকাতে এই টেস্ট জিততেই হবে পাকিস্তানকে। দ্বিতীয় দিনের খেলা শেষে স্কোরবোর্ড বলছে, এই সমীকরণ মেলানো বেশ কঠিন হবে সফরকারীদের জন্য।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়